News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেলাঘর বড়দোয়াল পশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাই হয়ে গেল সবকিছু
Image

মেলাঘর বড়দোয়াল পশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছাই হয়ে গেল সবকিছু

মেলাঘর, ৭ অক্টোবর: ভয়াবহ অগ্নিকাণ্ডে বড়দোয়াল তহশিলের কবরস্থান সংলগ্ন পশু হাসপাতাল পুড়ে ছাই হয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় হাসপাতালের ভেতরের সমস্ত জিনিসপত্র। আগুনের তীব্রতা এতটাই ছিল যে গোটা এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়।

সূত্রে জানা গেছে, ভোররাতের দিকে হঠাৎ করেই আগুনের শিখা নজরে আসে আশেপাশের বাসিন্দাদের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।

ঠিক কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের আশঙ্কা করা হলেও, দমকল বিভাগ এবং প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।

ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। তবে হাসপাতালের মূল্যবান চিকিৎসা সামগ্রী, নথিপত্র এবং কিছু পশু চিকিৎসার যন্ত্রপাতি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় মানুষজনের অভিযোগ, বহুদিন ধরেই হাসপাতালের বিদ্যুৎ সংযোগ ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে উদাসীনতা ছিল কর্তৃপক্ষের।

Releated Posts

আয়ুষ মন্ত্রকের উদ্যোগে অনলাইন যোগা সেশনে অংশ নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: আন্তর্জাতিক যোগা দিবসের অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গ্রিনিস…

ByByReshmi Debnath Jun 12, 2026

গ্যাস সংকটের অজুহাতে তিন দিন বন্ধ মিড-ডে মিলের রান্না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: অমরপুর মহকুমার নতুনবাজার বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গত তিন দিন ধরে মিড-ডে মিল প্রকল্পের…

ByByReshmi Debnath Jun 12, 2026

কিউবার উপর মার্কিন অবরোধের প্রতিবাদে সাব্রুমে সিপিআই(এম)-এর মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১১ জুন : কিউবার উপর মার্কিন সাম্রাজ্যবাদের দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ ও আগ্রাসনের প্রতিবাদে বৃহস্পতিবার সাব্রুম…

ByByReshmi Debnath Jun 12, 2026

গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার ও স্নানাগারের বেহাল দশা, চরম দুর্ভোগে রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১১ জুন: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা হাসপাতালের শৌচাগার, প্রস্রাবাগার ও স্নানাগারের বেহাল অবস্থাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top