News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভাড়াটিয়া ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্ত বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের
Image

ভাড়াটিয়া ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্ত বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৭ অক্টোবর:
কৈলাসহর পৌর পরিষদের দুর্গাপুর এলাকায় এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে ওই এলাকার বাসিন্দা নির্মল ভট্টাচার্যের বিরুদ্ধে।
সূত্রে জানা যায়, ফটিকরায় সমরু ছড়া এলাকার এক ছাত্রী পড়াশোনার উদ্দেশ্যে কৈলাসহরের দুর্গাপুরে এসে নির্মল ভট্টাচার্যের বাড়িতে ভাড়া থাকতেন। অভিযোগ অনুযায়ী, সোমবার সকালে ঘর পরিষ্কার করার সময় হঠাৎ বাড়ির মালিক রুমে প্রবেশ করে ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন।
ঘটনার পর আতঙ্কিত ছাত্রীটি তৎক্ষণাৎ তার সহপাঠীদের পুরো ঘটনাটি জানায়। পরে বিষয়টি ফটিকরায় তার পরিবারের কাছেও পৌঁছায়। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-পরিজনরা কৈলাসহর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মহিলা থানার ওসি স্বর্ণ দেববর্মা জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Releated Posts

জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী

আগরতলা, ২৭ জুলাই : চড়িলামের বনকুমারী সংলগ্ন জাতীয় সড়কে সোমবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর…

ByByReshmi Debnath Jul 27, 2026

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top