News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাত সকালে রেলে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির, রেল ওভারব্রিজের দাবিতে রেললাইন অবরোধ স্থানীয়দের
Image

সাত সকালে রেলে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির, রেল ওভারব্রিজের দাবিতে রেললাইন অবরোধ স্থানীয়দের

আগরতলা, ৭ অক্টোবর: সাত সকালে রেলে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম স্বপন দেবনাথ(৫৫)। আজ সকালে স্থানীয় কুমারঘাট এলাকার রেল লাইন পার করতে গিয়ে হামসফর ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রেল ওভারব্রিজের দাবিতে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। বিক্ষোভের জেরে আটকে পড়ে ডেমো ট্রেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে প্রশাসনিক আধিকারিকগণ। তারা কথা বলেন অবরোধকারীদের সঙ্গে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘ প্রায় ৮-১০ বছর ধরে এই এলাকায় রেল লাইনের উপর একটি ওভারব্রীজ নির্মাণের দাবি জানানো হয়েছে। এই রেল লাইনের উপর দিয়ে প্রায় ৪-৫ টি গ্রামের লোক যাতায়াত করে। জীবনের ঝুঁকি নিয়ে এই রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করার ফলে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছেন স্থানীয়রা। গত ৭-৮ বছরে মোট ৮ জন এলাকাবাসী রাস্তা পার করতে গিয়ে রেলের ধাক্কায় মৃত্যুবরণ করেছেন।
তাই অবিলম্বে রেল ব্রিজ নির্মানের দাবিতে এদিন রেল লাইন আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

এদিকে প্রশাসনিক আধিকারিকরা স্থানীয়দের সাথে কথা বলেন, পাশাপাশি এলাকা পরিদর্শন করেন। তাঁদের দাবি, এলাকায় একটি রেল ক্রসিং নির্মিত রয়েছে। তবে এলাকাবাসীরা একটু দুর পড়ায় ওই রাস্তা দিয়ে চলাচল না করে এই রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন। তাই তিনি সকলকে জানান, রেলওয়ের তরফ থেকে যে রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে, সেই রাস্তাতেই যেন চলাচল করেন। আর এই রাস্তাতেও যেন একটি গেইট বসানো হয়, সেই আবেদন ও দপ্তরের নিকট করা হবে।

দীর্ঘক্ষণ অবরোধ থাকার পর শেষ পর্যন্ত প্রশাসনিক আশ্বাসে রেল লাইন অবরোধ মুক্ত করেছেন স্থানীয়রা।

Releated Posts

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top