News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেওছড়ায় মারাত্মক সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে রক্ষা চালক ও যাত্রীদের
Image

দেওছড়ায় মারাত্মক সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে রক্ষা চালক ও যাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৫ অক্টোবরঃ
পানিসাগর মহকুমার দেওছড়া ১ নম্বর ওয়ার্ডে শুক্রবার ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, ঊনকোটি জেলার কুমারঘাট থেকে ধর্মনগরের উদ্দেশ্যে ছুটে আসছিল একটি সাদা রঙের সুইফট গাড়ি। দেওছড়া টিলাবাড়ি এলাকায় গাড়িটি অতিরিক্ত গতিতে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে গিয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চালকের বেপরোয়া গতি ও অসতর্কতাই দুর্ঘটনার মূল কারণ। সৌভাগ্যবশত, গাড়ির চালক ও যাত্রীরা প্রাণে অক্ষত রয়েছেন। বড় কোনো শারীরিক ক্ষতি না হলেও গাড়িটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তৎপরতা দেখিয়ে দ্রুত পুলিশকে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান যুবরাজনগর কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ। তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উপস্থিত পুলিশ কর্তাদের সঙ্গে আলোচনা করেন। বিধায়ক জানান, অতিরিক্ত গতির কারণে এ ধরনের দুর্ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি প্রশাসনের কাছে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করার দাবি জানান।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি উদ্ধারের পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Releated Posts

নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি, প্রধান নির্বাচিত সিপিএমের সেলিনা বেগম

কৈলাসহর, ৫ আগস্ট: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি।…

ByByReshmi Debnath Aug 5, 2026

ঋণের প্রলোভনে ১৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে সন্তানদের নিয়ে থানায় ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ আগস্ট: সহজ শর্তে বেশি পরিমাণ ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শ্রমজীবী ও নিম্ন আয়ের…

ByByReshmi Debnath Aug 5, 2026

টানা দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে জলমগ্ন আগরতলার একাধিক এলাকা, চরম ভোগান্তিতে শহরবাসী

আগরতলা, ৫ আগস্ট: টানা প্রায় দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে বুধবার কার্যত জলমগ্ন হয়ে পড়ে রাজধানী আগরতলার একাধিক নিচু এলাকা।…

ByByReshmi Debnath Aug 5, 2026

নাগরিক অধিকারসহ ৯ দফা ইস্যুতে সপ্তাহব্যাপী গণআন্দোলনের সূচনা, সদর জেলা কংগ্রেসের গণঅবস্থান

আগরতলা, ৫ আগস্ট: নাগরিক অধিকার রক্ষা, সরকারি সম্পদ সুরক্ষা, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, মনরেগা, উন্নয়ন প্রকল্প, ভোটাধিকার…

ByByReshmi Debnath Aug 5, 2026
Scroll to Top