নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৫ অক্টোবরঃ
খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন মেলা পাথর এলাকায় এক গৃহবধূর বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে বাড়ির ভেতর থেকে দূর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশের নজরে আনেন। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে এক নারীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে, যা একটি বস্তার মধ্যে প্যাক করা অবস্থায় ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত গৃহবধূর নাম শর্মিষ্ঠা মোদক (৩৬)। বাড়ির লোকজনকে ডেকে এনে মৃতদেহের সনাক্তকরণ করা হয়। গৃহবধূর বাবা রতন চন্দ্র মোদক, রাজনগর এলাকার বাসিন্দা, পুলিশকে জানান—মেয়েটি একাই ওই বাড়িতে থাকতেন। শর্মিষ্ঠার প্রথম বিয়ে হয়েছিল কাঞ্চনপুরের বাসিন্দা গৌতম বণিক নামে এক যুবকের সঙ্গে। পরবর্তীতে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর শর্মিষ্ঠা দ্বিতীয়বার গোপাল মোদক নামে এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ওই বাড়িতেই বসবাস করছিলেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। ঘটনার খবর পেয়ে খোয়াই জেলা অ্যাডিশনাল এসডিপিও, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক এবং ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরিবারের সদস্যদের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনাটি খুন হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট ও বিস্তারিত তদন্তের ফলাফলের অপেক্ষা করছে পুলিশ। পুরো ঘটনাটি ঘিরে তেলিয়ামুড়া মহকুমা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

তেলিয়ামুড়ায় বস্তাবন্দী গৃহবধূর মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
Releated Posts
জামাইষষ্ঠীর আনন্দ মুহূর্তে পরিণত হল আতঙ্কে, ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত এক
তেলিয়ামুড়া, ২২ জুন : জামাইষষ্ঠীর আনন্দঘন পরিবেশ মুহূর্তের মধ্যেই পরিণত হল আতঙ্কে। শ্বশুরবাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে এসে বড়সড়…
রাবার চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনির পর মাথা মুড়িয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা
শান্তিরবাজার, ২২ জুন : দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বগাফা রোড সংলগ্ন পূর্বপাড়া এলাকায় রাবার চুরির অভিযোগে এক ব্যক্তিকে…
রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা…
খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী
খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

















