News Flash

Image

কুখ্যাত নেশা কারবারি পুলিশের জালে ধরা পড়ল

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: কদমতলা থানার পুলিশের জালে ধরা পড়ল বহুদিনের কুখ্যাত নেশা কারবারি জগতের বাদশা জাকির হোসেন।

বাম আমল থেকে শুরু করে রাম আমল পর্যন্ত চুড়াইবাড়ি এলাকায় তার নেশ কারবারে আধিপত্য অব্যাহত ছিল। কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তির মালিক এই নেশা ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশের নজর এড়িয়ে চলছিলেন।কয়েক মাস আগে তার ছোট ভাই অসম-ত্রিপুরা সীমান্ত এলাকায় নেশা সামগ্রীসহ অসম পুলিশের হাতে ধরা পড়ে। দুই ভাই মিলে দীর্ঘদিন ধরে নেশার সাম্রাজ্য গড়ে তোলে। রাজনৈতিক গেরাকল এবং প্রশাসনিক উদাসীনতার কারণে এতদিন জাকিরকে কেউ ধরতে পারেনি। অবশেষে শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে কদমতলা থানার সাময়িক ভারপ্রাপ্ত ওসি সনজিৎ সেনের নেতৃত্বে পুলিশ় ও বিএসএফ গোয়েন্দা বিভাগের জওয়ানরা ইয়াকুবনগর ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় মধ্যে দিয়ে বয়ে যাওয়া রাস্তায় অভিযান চালায়।

রাত প্রায় ৮টার সময় টিআর০৫জি০২৬৬ নম্বরের একটি সুজুকি বেলিনো গাড়ি আটক করা হয়।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিনিয়াস দেববর্মা ও মহকুমার পুলিশ অধিকারিক জয়ন্ত কর্মকারের উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে গাড়ির নিচ থেকে উদ্ধার হয় ১,৯৫০টি ইয়াবা ট্যাবলেট। সঙ্গে আটক হন গাড়ির চালক তথা কুখ্যাত নেশা কারবারি মোঃ জাকির হোসেন পিতা–আফতাব আলী, বাড়ি–কদমতলা কুর্তি বিধানসভার চুড়াইবাড়ি থানাধীন পূর্ব চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত ৩নং ওয়ার্ড় এলাকায়। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে । শনিবার তাকে জেলা আদালতে প্রেরণ করা হয়।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top