News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরের আপনজন ক্লাবের ৬২তম বর্ষের দুর্গোৎসব
Image

ধর্মনগরের আপনজন ক্লাবের ৬২তম বর্ষের দুর্গোৎসব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গোৎসব। সেই উপলক্ষে সারা ত্রিপুরাজুড়ে চলছে জোরকদমে প্রস্তুতি। প্রতিটি পূজা উদ্যোক্তা দর্শনার্থীদের অনন্য অভিজ্ঞতা উপহার দিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

উত্তর ত্রিপুরার দুর্গোৎসবের ক্ষেত্রে বিগ বাজেট মানেই ধর্মনগর শহরের পূজোগুলি। এর মধ্যে অন্যতম হলো চন্দ্রপুর এলাকার আপনজন ক্লাব, যারা এবারে পদার্পণ করলো ৬২তম বর্ষে। এবারের বাজেট নির্ধারিত হয়েছে ২১ লক্ষ টাকা।

থিম হিসেবে নেওয়া হয়েছে “প্রজ্ঞালোকে নৈশরাজ”। থিমের প্রতীক বেছে নেওয়া হয়েছে পেঁচা—যা জ্ঞানের প্রতীক এবং লক্ষ্মীদেবীর বাহন হিসেবেও পরিচিত। পশ্চিমবঙ্গের প্রখ্যাত প্রায় এক ডজন শিল্পীর হাত ধরে তৈরি হচ্ছে ৪২ ফুট উচ্চতার বিশাল প্যান্ডেল। পুরো প্যান্ডেল সাজানো হচ্ছে পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে, যা দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।

ক্লাব কর্তৃপক্ষের পরিকল্পনা, পঞ্চমী থেকেই প্যান্ডেল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। উদ্যোক্তাদের বিশ্বাস, প্রতিবছরের মতো এবারের আয়োজনেও শুধু ত্রিপুরা নয়, পার্শ্ববর্তী আসামসহ বিভিন্ন রাজ্য থেকেও ভিড় জমবে।

শুধু দুর্গোৎসব নয়, সামাজিক কর্মকাণ্ডেও সমান মনোযোগী আপনজন ক্লাব। আর্থিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তাদের বক্তব্য, “মা দুর্গা বছরে একবারই আসেন, তাই আয়োজনে কোনও খামতি রাখা যায় না।”

সব মিলিয়ে, ৬২তম বর্ষের দুর্গোৎসবকে কেন্দ্র করে ধর্মনগর শহরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে, আর প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে।

Releated Posts

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top