News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধানমন্ত্রী ও আগরতলা পুর নিগমের মেয়রের বিরুদ্ধে অকথ্য মন্তব্যের অভিযোগে মামলা, কর্পোরেটরদের নিন্দা
Image

প্রধানমন্ত্রী ও আগরতলা পুর নিগমের মেয়রের বিরুদ্ধে অকথ্য মন্তব্যের অভিযোগে মামলা, কর্পোরেটরদের নিন্দা

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী ও আগরতলা পুর নিগমের মেয়রের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পশ্চিম আগরতলা থানায় এক মহিলা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন স্থানীয় কর্পোরেটররা।

পশ্চিম আগরতলার কর্পোরেটররা জানিয়েছেন, সামাজিক মাধ্যমে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং তা গণমানুষের অনুভূতিতে আঘাত সৃষ্টিকারী। কর্পোরেটররা এই ধরনের আচরণের তীব্র নিন্দা জানিয়ে জানিয়েছেন, একজন নাগরিকের হিসেবে এমন আচরণ সমাজে বিভাজন ও অশান্তি সৃষ্টি করতে পারে।

পশ্চিম আগরতলা থানায় দায়েরকৃত মামলায় বলা হয়েছে, ওই মহিলা ব্যক্তি সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী এবং আগরতলা পুর নিগমের মেয়রের বিরুদ্ধে প্রাসঙ্গিক সীমা অতিক্রম করে অশালীন মন্তব্য করেছেন। এই মন্তব্য শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং জনসাধারণের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

কর্পোরেটররা জোর দিয়ে জানিয়েছেন, “এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। সামাজিক মাধ্যমে সকলেই নিজেদের দায়িত্ব ও সীমা বোঝা উচিত।” তারা প্রশাসন ও পুলিশের প্রতি আবেদন জানিয়েছেন যাতে দ্রুত এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এমন অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়।

উল্লেখ্য, এ ঘটনার পর থেকে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে এবং স্থানীয় রাজনৈতিক মহলও বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনার সত্যতা যাচাইয়ের পাশাপাশি তদন্ত শুরু করেছে।

Releated Posts

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ঘিরে উত্তাপ, সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য নির্দল প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে  ঘিরে রাজনৈতিক ও পেশাগত মহলে উত্তেজনা ক্রমশ বাড়ছে। বুধবার…

ByByReshmi Debnath Jun 10, 2026

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top