News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় পার্কিং করা বুলেরো গাড়ি চুরি, ম্যাক্সি ট্রাক পুড়িয়ে দিল দুসৃকতিরা অমরপুরে
Image

আগরতলায় পার্কিং করা বুলেরো গাড়ি চুরি, ম্যাক্সি ট্রাক পুড়িয়ে দিল দুসৃকতিরা অমরপুরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ২৬ ডিসেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের ব্যানার্জী পাড়া থেকে একটি বুলেরো crimeeeগাড়ি চুরি হয়েছে৷ এই ব্যাপারে গাড়ির মালিক মানসি ঘোষ পশ্চিম আগরতলা থানায় একটি এফআইআর করেছেন৷ পুলিশ গাড়িটি উদ্ধারের জন্য তৎপর হলেও রাতে খবর লেখা পর্যন্ত গাড়িটি উদ্ধার করতে সফল হয়নি৷ জানা গিয়েছে, শনিবার রাতে কোন এক সময় ব্যানার্জী পাড়ায় রাস্তায় পার্কিং করে রাখা টিআর-০১-ই-১৭৮৮ নম্বরের গাড়িটি চুরি হয়েছে৷ এই ব্যাপারে গাড়ির মালিকের এফআইআর মূলে পুলিশ একটি মামলা রুজু করেছে৷ পশ্চিম আগরতলা থানায় মামলার নম্বর ১৬৬/১৬৷ মামলাটি হয়েছে ইউএস ৩৮৯ আইপিসি মূলে৷ শহরের উপর থেকে এভাবে গাড়ি চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷
এদিকে, নাশকতার আগুনে পুড়ে ছাঁই অমরপুর কাঁঠালস্থিত আক্তার হোসেনের একটি ম্যাক্সি ট্রাক গাড়ি৷ ঘটনার বিবরণে জানা যায়, গতকাল বাড়ির লোকজনেরা খাওয়াদাওয়ার পর ঘুমিয়ে পরে কিন্তু রাত ১টা নাগাদ গাড়ির হর্ণ শুনতে পায় তখনি দৌড়ে ঘর থেকে বেরিয়ে পরে সবাই এবং দেখতে পায় গাড়ির ভিতরে আগুনের লেলিহান দাউ দাউ করে জ্বলছে৷ তড়িঘড়ি করে আগুন নিভিয়ে নেয় বাড়ির লোকজনেরা সহ এলাকারবাসীরা৷ এরপর খবর দেওয়া হয় অগ্ণিনির্বাপক দপ্তরে৷ কিন্তু তারা না আসায় নিজেরাই গিয়ে তাদের নিয়ে আসেন৷ তবে গাড়ি ছাড়া আর কোন কিছুর কোন ক্ষতি হয়নি৷ এই গাড়িতে যে আগুন ধরিয়ে দিয়েছে তা প্রমাণ পাওয়া যায় গাড়িতে থাকা খরগুলি দেখে৷ এই খরের মধ্যেই আগুন দিয়ে এটাকে ধবংস করার পরিকল্পনা ছিল৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top