News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এক পের মাকে নাম” স্লোগানকে সামনে রেখে মহারাজা বীর বিক্রম কলেজে বিশেষ অনুষ্ঠান
Image

এক পের মাকে নাম” স্লোগানকে সামনে রেখে মহারাজা বীর বিক্রম কলেজে বিশেষ অনুষ্ঠান

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: “এক পের মাকে নাম” স্লোগানকে সামনে রেখে মহারাজা বীর বিক্রম কলেজ ও ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যৌথ উদ্যোগে শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যানন্দ সিং, কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা সহ বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী।

অনুষ্ঠানের সূচনায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। বৃক্ষরোপণ শেষে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, শুধু গাছ লাগালেই চলবে না, তার পরিচর্যাও করতে হবে। গাছের যত্ন নেওয়ার পাশাপাশি তাকে বড় করে তোলার অঙ্গীকার নিতে হবে।

তিনি আরও বলেন, মহারাজা বীর বিক্রম কলেজ শুধুমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি ছাত্র-ছাত্রীদের গড়ে তোলার এক বিশাল ক্ষেত্র। এই কলেজের ঐতিহ্য রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব। ছাত্র-ছাত্রীদের কলেজের প্রতি দায়বদ্ধ থাকতে হবে এবং এর মর্যাদা অটুট রাখতে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে কলেজ চত্বরে একাধিক চারা গাছ রোপণ করা হয় এবং পরিবেশ রক্ষার অঙ্গীকার নেন উপস্থিত সকলে।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top