News Flash

  • Home
  • Uncategorized
  • ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের ক্ষেত্রে সুবিধাজনক অবস্থায় রয়েছে ত্রিপুরা, জানালেন মিশন অধিকর্তা
Image

ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের ক্ষেত্রে সুবিধাজনক অবস্থায় রয়েছে ত্রিপুরা, জানালেন মিশন অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ বিভিন্ন ক্ষেত্রে সুবিধাভোগীদের সরাসরি সুবিধা প্রদানের ক্ষেত্রে ত্রিপুরা

সোমবার আগরতলায় রাজ্য সরকারের অর্থদপ্তর ও ভারত সরকারের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের উদ্যোগে আয়োজিত কর্মশালা৷ ছবি নিজস্ব৷
সোমবার আগরতলায় রাজ্য সরকারের অর্থদপ্তর ও ভারত সরকারের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের উদ্যোগে আয়োজিত কর্মশালা৷ ছবি নিজস্ব৷

সুবিধাজনক স্থানে রয়েছে বলে প্রশংসা করলেন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মিশনের অধিকর্তা জি এস শেখাওয়াত৷ সোমবার আগরতলা প্রজ্ঞা ভবনে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়৷ রাজ্য সরকারের অর্থদপ্তর ও ভারত সরকারের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চস্তরীয় আধিকারিকগণ, কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কয়েকটি প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন৷
এদিন এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মিশনের অধিকর্তা জি এস শেখাওয়াত ত্রিপুরার প্রশংসা করে বলেন, সুবিধাভোগীদের সরাসরি সুবিধা প্রদানের ক্ষেত্রে রাজ্য যথেষ্ট এগিয়ে রয়েছে৷ শুধু উত্তরপূর্বাঞ্চলই নয়, সমগ্র দেশের উন্নত রাজ্যগুলির সমপর্যায়ে রয়েছে ত্রিপুরা৷ সাক্ষরতায়ও এই রাজ্য শীর্ষ স্থানে রয়েছে৷ ফলে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলি সহজেই মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে৷
এদিন, কর্মশালার উদ্বোধন করে প্রধান সচিব ড জি এস জি আয়েঙ্গার বলেন, ব্যাঙ্কের একাউন্টের মাধ্যমে রাজ্যে ৩/৪ বছর থেকেই অনেকগুলি প্রকল্পের সুবিধা ভোগীদের অর্থ প্রদান করা হচ্ছে৷ এখন এই পদ্ধতিতে ১০০ শতাংশ সুবিধাভোগীদের ব্যাঙ্ক একাউন্টের মাধ্যমে ভাতা প্রদান করা হয়৷ তিনি বলেন, এম জি এন রেগা যুক্ত সমস্ত শ্রমিকদের মজুরি ব্যাঙ্ক একাউন্টের মাধ্যমে প্রদান করা হয়৷ এছাড়া রাজ্যে চালু ২৮টি সামাজিক ভাতা প্রকল্পের সব সুবিধা প্রাপকদেরও তাদের ব্যাঙ্ক একাউন্টের মাধ্যমে প্রতিমাসে ভাতা প্রদান করা হয়৷ এই পদ্ধতি যেমন ইন্দো-জামান, জাইকা প্রকল্পে প্রযোজ্য তেমনি কর্মচারীদের বেতন, পেনশনভোগীদের পেনশনও তাদের ব্যাঙ্ক একাউন্টের মাধ্যমে প্রদান করা হয়৷ তিনি আরো জানান, আধার কার্ড কভারেজের ক্ষেত্রে ত্রিপুরা দেশে শীর্ষে রয়েছে৷ তেমনি আধার বেইস ব্যাঙ্ক পেমেন্টের ক্ষেত্রে ত্রিপুরা ৬০৬ শতাংশ সাফল্য অর্জন করে দেশে শীর্ষে রয়েছে৷ অন্যদিকে রাজ্যে ৫ থেকে ৬ লক্ষ এসটি, এস সি, ও বি সি,সংখ্যালঘু ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক একাউন্টের সাথে আধার কার্ড সংযুক্তির মাধ্যমে স্টাইপেন্ড দেওয়ার কাজ চলছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top