News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বনমালীপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি
Image

বনমালীপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি

আগরতলা, ২৩ সেপ্টেম্বর:
ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ বনমালীপুর এলাকায় অনুষ্ঠিত হলো গরীব ও দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি। দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি অনুষ্ঠিত হয় চিত্তরঞ্জন রোডে অবস্থিত তৃণমূল ভবনের সামনে।

এই দিন উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহা। তিনি জানান, তৃণমূল কংগ্রেস সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে চলেছে। বিশেষ করে আর্থিকভাবে দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য।
শান্তনু সাহা আরও বলেন, আমাদের দল বিশ্বাস করে সমাজের প্রতিটি মানুষ সমান মর্যাদার দাবিদার। তাই উৎসবের মরসুমে যাতে আর্থিক অভাব কোনো পরিবারের আনন্দকে ম্লান না করে, সে কারণেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

Releated Posts

দীর্ঘ ৮ বছরের অচলাবস্থার অবসান, পুনরায় খুলল ধর্মনগরের টিজিটিএ অফিস; নতুন উদ্যমে আন্দোলনের বার্তা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৮ জুন: দীর্ঘ আট বছরের অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতার অধ্যায় পেরিয়ে অবশেষে পুনরায় খুলে দেওয়া…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

৩৬ মাইল এলাকায় মুখোমুখি সংঘর্ষ, কন্টেইনারের ধাক্কায় গুরুতর আহত ছোট মালবাহী গাড়ির চালক

আগরতলা, ২৯ জুন: মুঙ্গিয়াকামী থানার অন্তর্গত ৩৬ মাইল এলাকায় সোমবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন…

ByByTaniya Chakraborty Jun 29, 2026

খোলা আকাশের নিচে মিড-ডে মিল, বিশুদ্ধ পানীয় জল ও শিক্ষক সংকটে কাঞ্চনমালা লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়

আগরতলা, ২৯ জুন: গোলাঘাটি বিধানসভা এলাকার অন্তর্গত কাঞ্চনমালা লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরিকাঠামোগত নানা সমস্যাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Jun 29, 2026

ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে অস্থায়ীভাবে চিকিৎসাসেবার অনুমতি পেলেন বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্ত

আগরতলা, ২৯ জুন: বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্তকে আগরতলার ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে স্বেচ্ছাসেবামূলক ক্লিনিক্যাল পরিষেবা…

ByByTaniya Chakraborty Jun 29, 2026
Scroll to Top