News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঊনকোটি জেলার বিদ্যুৎ সাব-স্টেশনে ঘটনা দুঃখজনক, ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হয়েছে : বিদ্যুৎ মন্ত্রী
Image

ঊনকোটি জেলার বিদ্যুৎ সাব-স্টেশনে ঘটনা দুঃখজনক, ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হয়েছে : বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ ঊনকোটি জেলার গৌরাঙ্গরস্থিত ১৩২ কেভি সাব-স্টেশনে ঘটে যাওয়া এক দুঃখজনক ঘটনার কথা জানিয়েছেন। মন্ত্রী জানান, নিয়মিত কার্যক্রম চলাকালীন হঠাৎ একটি ১১ কেভি ব্রেকার বিস্ফোরিত হয় এবং তপ্ত তেল ছিটকে পড়ে, তাতে ডিউটিতে থাকা দুই কর্মী আহত হন।

মন্ত্রী আরও জানান, ঘটনাটি তাঁর নজরে আসামাত্রই তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ গ্রহণ ও আহত কর্মীদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য শিলচরে পাঠানো হয়েছে এবং অপরজনকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাৎক্ষণিক আর্থিক সহায়তা হিসেবে সরকার শিলচরে পাঠানো কর্মীকে ১৫,০০০ টাকা এবং আগরতলায় ভর্তি কর্মীকে ১০,০০০ টাকা প্রদান করেছে।

মন্ত্রী আশ্বাস দেন যে তিনি ব্যক্তিগতভাবে ঘটনাপ্রবাহের উপর ঘনিষ্ঠ নজর রাখছেন এবং সর্বোতোভাবে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন। তিনি আরও জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ দ্রুত পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় কাজ জোরকদমে চলছে।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব প্রতিমা ভৌমিক, এক বছরের মধ্যে সংস্কারের আশ্বাস এনএইচডিআইসিএল -এর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ জুলাই: ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top