News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ‘ভোট চোর গদি ছোড়’, স্লোগানে উদয়পুরে স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত
Image

‘ভোট চোর গদি ছোড়’, স্লোগানে উদয়পুরে স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: “ভোট চোর গদি ছোড়” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের সাথে বৃহস্পতিবার গোমতী জেলাতে কংগ্রেস কমিটির উদ্যোগে স্বাক্ষর অভিযান শুরু হয়। এদিন গোমতী জেলা কংগ্রেসের উদ্যোগে এই স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উদয়পুর কংগ্রেস ভবনে মূল‌ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস কমিটি সভাপতি টিটন পাল, প্রদেশ কংগ্রেস ওবিসি ডিপার্টমেন্টের সহ-সভাপতি প্রহ্লাদ ঘোষ সহ অন্যান্যরা। নেতৃত্বরা উপস্থিত থেকে স্বাক্ষর অভিযানের সূচনা করেন এদিন।

এদিনের এই কর্মসূচি সম্পর্কে জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল বলেন, সর্বভারতীয় কংগ্রেসের নির্দেশে গোটা দেশব্যাপী ভোট চোর গদি ছোড়- এই স্লোগানকে সামনে রেখে জনগণের স্বাক্ষর সংগ্রহ করে রাষ্ট্রপতির নিকট দাবি সনদ পেশ করা হবে। এরই অঙ্গ হিসেবে রাজ্যেও জনগণের স্বাক্ষর গ্রহণ করা হচ্ছে। এদিন গোমতি জেলায় এ স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাধারণ জনগণের স্বাক্ষর সংগ্রহ করে রাষ্ট্রপতির উদ্দেশ্যে সেগুলি প্রেরণ করা হবে। গোটা দেশব্যাপী প্রায় পাঁচ কোটি সাধারণ নাগরিকের স্বাক্ষর গ্রহণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে সর্বভারতীয় কংগ্রেস দল।

Releated Posts

শিক্ষকের অভাব, নেই পর্যাপ্ত বেঞ্চ—দুর্বল পরিকাঠামোর প্রতিবাদে স্কুলে তালা, রাস্তায় নামল পড়ুয়ারা

কদমতলা, ২৮ জুলাই:  শিক্ষকের তীব্র সংকট, পর্যাপ্ত বেঞ্চের অভাব এবং দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কদমতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

ছাত্রীর মৃত্যুর তদন্তে অসন্তোষ, সুবিচারের দাবিতে হাইকোর্টে পরিবার

কৈলাসহর, ২৮ জুলাই:  কৈলাসহরের ইরানি থানা এলাকায় দশম শ্রেণির ছাত্রী জুবাইদা বেগমের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Jul 28, 2026

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top