News Flash

  • Home
  • Uncategorized
  • মন্ত্রী মানিক দে’র মাতৃবিয়োগ
Image

মন্ত্রী মানিক দে’র মাতৃবিয়োগ

manik-dey-mother-no-moreনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ মন্ত্রী মানিক দে- র মা বাসন্তী বালা দে শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন৷ শনিবার সকাল সাড়ে নয়টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর৷ এদিন, বটতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷
মন্ত্রিসভার সদস্য মানিক দে-র মাতা বাসন্তীদেবীর প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তিনি তাঁর পরিবার-পরিজনদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেন৷ এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সাংগঠনিক শক্তি যখন ততটা বিস্তৃত ছিল না এবং গণভিত্তিও দুর্বল ছিল তখন চম্পকনগর এলাকায় পার্টির ঠিকানা ছিল বাসন্তীদেবীদের বাড়ি৷ এই বাড়িতেই প্রতিনিয়ত পার্টির বিভিন্ন স্তরের সভা-বৈঠক অনুষ্ঠিত হত৷ সেই দিনগুলোতে হাসিমুখে পার্টিকে এই কাজে বাসন্তীদেবী পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সাহায্য করেছেন৷ বিশেষভাবে জরুরি অবস্থার সময়ে তৎকালীন কংগ্রেস সরকার মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে যে আক্রমণ নামিয়ে এনেছিল সেই আক্রমণ থেকে পার্টির বিভিন্ন নেতা-কর্মীদের আত্মগোপন থাকতে ঝুঁকি নিয়েই সাহসের সাথে সাহায্য করেছেন৷ পার্টি ও পার্টি কর্মীদের প্রতি তাঁর এই মমতা স্মরণীয় হয়ে থাকবে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top