নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ মন্ত্রী মানিক দে- র মা বাসন্তী বালা দে শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন৷ শনিবার সকাল সাড়ে নয়টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর৷ এদিন, বটতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷
মন্ত্রিসভার সদস্য মানিক দে-র মাতা বাসন্তীদেবীর প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তিনি তাঁর পরিবার-পরিজনদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেন৷ এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সাংগঠনিক শক্তি যখন ততটা বিস্তৃত ছিল না এবং গণভিত্তিও দুর্বল ছিল তখন চম্পকনগর এলাকায় পার্টির ঠিকানা ছিল বাসন্তীদেবীদের বাড়ি৷ এই বাড়িতেই প্রতিনিয়ত পার্টির বিভিন্ন স্তরের সভা-বৈঠক অনুষ্ঠিত হত৷ সেই দিনগুলোতে হাসিমুখে পার্টিকে এই কাজে বাসন্তীদেবী পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সাহায্য করেছেন৷ বিশেষভাবে জরুরি অবস্থার সময়ে তৎকালীন কংগ্রেস সরকার মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে যে আক্রমণ নামিয়ে এনেছিল সেই আক্রমণ থেকে পার্টির বিভিন্ন নেতা-কর্মীদের আত্মগোপন থাকতে ঝুঁকি নিয়েই সাহসের সাথে সাহায্য করেছেন৷ পার্টি ও পার্টি কর্মীদের প্রতি তাঁর এই মমতা স্মরণীয় হয়ে থাকবে৷
মন্ত্রী মানিক দে’র মাতৃবিয়োগ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















