News Flash

  • Home
  • Uncategorized
  • অমিয়প্রভা চৌধুরী মেমোরিয়াল ফটোগ্রাফি প্রদর্শনী ২৭শে
Image

অমিয়প্রভা চৌধুরী মেমোরিয়াল ফটোগ্রাফি প্রদর্শনী ২৭শে

amiya-prabhaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ অমিয়প্রভা মেমোরিয়াল কমিটি দ্বিতীয় বার্ষিক অমিয়প্রভা চৌধুরী মেমোরিয়াল ফটোগ্রাফি কম্পিটিশান-২০১৬’র বিজয়ীদের নাম ঘোষণা করবে আগামী ২৭ ডিসেম্বর৷ ঐ দিনই আগরতলা সিটি সেন্টারের আর্ট গ্যালারীতে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার, মানপত্র এবং ট্রফি ও মেডেলগুলো তুলে দেওয়া হবে৷ পাশাপাশি ঐ দিনই শুরু হবে ‘‘আলোকলেখা’’ এক ব্যতিক্রমী আলোকচিত্র প্রদর্শনী৷ তাতে থাকবে এই বছরের পুরস্কার পাওয়া কিছু ছবি৷ শনিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান আয়োজক ডাঃ স্বপন চৌধুরী৷ এছাড়াও এই প্রদর্শনীতে তাঁর ও শায়ক চৌধুরীর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তোলা কিছু ছবিও থাকবে বলে জানান তিনি৷ এই প্রদর্শনী ২৭ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর প্রতিদিন বিকেল চারটা থেকে নয়টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে৷ এদিন ডাঃ চৌধুরী জানান, ফটোগ্রাফিকে রাজ্যের নবীন প্রজন্ম থেকে শুরু করে সকল অংশের মানুষের কাছে জনপ্রিয় করে তুলার লক্ষ্যেই গত বছর থেকে এই উদ্যোগ নেওয় শুরু হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top