নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ অমিয়প্রভা মেমোরিয়াল কমিটি দ্বিতীয় বার্ষিক অমিয়প্রভা চৌধুরী মেমোরিয়াল ফটোগ্রাফি কম্পিটিশান-২০১৬’র বিজয়ীদের নাম ঘোষণা করবে আগামী ২৭ ডিসেম্বর৷ ঐ দিনই আগরতলা সিটি সেন্টারের আর্ট গ্যালারীতে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার, মানপত্র এবং ট্রফি ও মেডেলগুলো তুলে দেওয়া হবে৷ পাশাপাশি ঐ দিনই শুরু হবে ‘‘আলোকলেখা’’ এক ব্যতিক্রমী আলোকচিত্র প্রদর্শনী৷ তাতে থাকবে এই বছরের পুরস্কার পাওয়া কিছু ছবি৷ শনিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান আয়োজক ডাঃ স্বপন চৌধুরী৷ এছাড়াও এই প্রদর্শনীতে তাঁর ও শায়ক চৌধুরীর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তোলা কিছু ছবিও থাকবে বলে জানান তিনি৷ এই প্রদর্শনী ২৭ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর প্রতিদিন বিকেল চারটা থেকে নয়টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে৷ এদিন ডাঃ চৌধুরী জানান, ফটোগ্রাফিকে রাজ্যের নবীন প্রজন্ম থেকে শুরু করে সকল অংশের মানুষের কাছে জনপ্রিয় করে তুলার লক্ষ্যেই গত বছর থেকে এই উদ্যোগ নেওয় শুরু হয়েছে৷
অমিয়প্রভা চৌধুরী মেমোরিয়াল ফটোগ্রাফি প্রদর্শনী ২৭শে
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















