News Flash

  • Home
  • Uncategorized
  • ডিডিওদের অজ্ঞতার কারণে টিডিএস কেটে রাখা হলেও আয়কর বিভাগে জমা হচ্ছে না
Image

ডিডিওদের অজ্ঞতার কারণে টিডিএস কেটে রাখা হলেও আয়কর বিভাগে জমা হচ্ছে না

tds-taxনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ বিভিন্ন দপ্তরের ডিডিওদের অজ্ঞতার কারণে টিডিএস কেটে রাখা হলেও, জমা পড়ছে না আয়কর দপ্তরে৷ কোন কোন সময় জমা পড়লেও সময় মত কাগজ ব্যবস্থা না করায় টিডিএস’র অর্থ ফেরত মিলছে না৷ বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক৷ এজন্য আয়কর দপ্তর সম্প্রতি রাজ্যের অর্থদপ্তরের প্রধান সচিব এম নাগারাজুকে চিঠি দিয়ে বলেছে, গুয়াহাটিস্থিত আয়কর দপ্তরের আঞ্চলিক মুখ্য কার্যালয় রাজ্যের সমস্ত দপ্তরের ডিডিওদের নিয়ে টিডিএস সম্পর্কে কর্মশালা করতে চাইছে৷ অবশ্য শুধু রাজ্য সরকারের দপ্তরই নয়, রাজ্যে অবস্থিত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসেও ডিডিওদের টিডিএস সম্পর্কে ধারণা নেই বললেই চলে৷ ফলে, বিভিন্ন সরকারি কর্মচারী এবং সরকারি বিল থেকে কেটে রাখা টিডিএস অনেক সময়ই জমা পড়ছে না আয়কর দপ্তরে৷ এই গাফিলতি উভয় অংশের জন্য মারাত্মক ঝঁুকিপূর্ণ৷ টিডিএস কেটে আয়কর দপ্তরে জমা না দিলে আইনত এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে আয়কর দপ্তরের৷ অন্যদিকে, টিডিএস কেটে জমা দেওয়ার পর এর নথি আয়কর রিটার্নের সময় জমা দিলে তাতে ছাড় পাওয়া যায়৷ অনেক ক্ষেত্রে কেটে রাখা টিডিএস ফেরতও পাওয়া যায়৷ কিন্তু ডিডিওদের অজ্ঞতার কারণে সঠিক সময়ে টিডিএসের কাগজ জমা না দেওয়ায় অনেকেই অর্থ ফেরত পাচ্ছেন না বলে অভিযোগ৷ আয়কর আইন অনুযায়ী, কোন ব্যক্তির আয় বাৎসরিক আড়াই লক্ষ টাকা অধিক না হলে তাকে কর দিতে হয় না৷ এক্ষেত্রে ঐ ব্যক্তির টিডিএস কাটা হলে রিটার্ন দাখিল করার সময় সেই নথি পেশ করা হলে কেটে রাখা টিডিএস’র অর্থ ফেরত পাওয়া যায়৷ তবে, এক্ষেত্রে নির্দিষ্ট সময় সীমার মধ্যে টিডিএস জমা এবং এর কাগজ সংগ্রহ করতে হয়৷ অধিকতরক্ষেত্রে দেখা যাচ্ছে, ডিডিওরা চলতি অর্থবছরে টিডিএস জমা দিতে দেরি করছেন৷ আবার কোন কোন সময় টিডিএস চলতি অর্থবছরে জমাও দিচ্ছেন না৷ অথচ দপ্তর টিডিএস ঠিকই কেটে রাখছে৷ আয়কর দপ্তর সূত্রে জানা গেছে, টিডিএস সম্পর্কে অনেকেরই সঠিক ধারণা নেই৷ ফলে, অজ্ঞতার কারণে মারাত্মক এই ভুুল অনেকেই করে চলেছেন৷ এজন্যই আয়কর দপ্তর চাইছে টিডিএস সম্পর্কে রাজ্যের সমস্ত দপ্তরের ডিডিওদের নিয়ে কর্মশালা করা হোক৷ ঐ কর্মশালায় রাজ্য সরকারি দপ্তরের ডিডিওদের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলির ডিডিওদেরও অংশ নিতে বলা হবে৷ এখনো এই কর্মশালার বিষয়ে দিনক্ষণ ঠিক হয়নি৷ রাজ্য সরকারের কাছ থেকে এবিষয়ে মতামত জানার পরই আয়কর দপ্তর কর্মশালার উদ্যোগ নেবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top