News Flash

  • Home
  • Uncategorized
  • মাটির দেওয়াল ভেঙ্গে ঘরে ঢুকল গাড়ি, হতাহত নেই
Image

মাটির দেওয়াল ভেঙ্গে ঘরে ঢুকল গাড়ি, হতাহত নেই

accidentনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ ৭৯ টিলায় একটি দ্রুতগামী ইকো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাটির দেওয়াল ঘরে ঢুকে পড়ে৷ ঘটনা বুধবার রাত সাড়ে এগারটা নাগাদ৷ ঐ বাড়ির মালিকের নাম পারুল দাসগুপ্ত৷ ঐ ঘরে পরিবারের কেউ ছিলেন না৷ ঘরটি ভাড়া দেওয়া ছিল৷ ঐ ঘরে সাতজন থাকতেন৷ অবশ্য বুধবার রাতে ঐ ঘরে কেউ ছিলেন না৷ ইকো গাড়িটি মাটির দেওয়াল ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে যায়৷ ভাগ্যিস ঐ ঘরে রাতে কেউ না থাকায় প্রাণহানির কোন ঘটনা ঘটেনি৷ ঘরের লোকজন থাকলে মৃত্যু নিশ্চিত ছিল বলে স্থানীয় মানুষের অভিমত৷ জানা যায়, দ্রুত বেগে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেই গাড়িটি রাস্তার পাশে একটি বসতঘরে ধাক্কা দেয়৷ বিকট আওয়াজ শুনে স্থানীয় লোকজনরা বেরিয়ে আসেন৷ সেখানে একজনকে আটক করা  হয়৷ অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়৷ আটক ব্যক্তিকে পুলিশের হ াতে তুলে দেওয়া হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top