নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ ৭৯ টিলায় একটি দ্রুতগামী ইকো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাটির দেওয়াল ঘরে ঢুকে পড়ে৷ ঘটনা বুধবার রাত সাড়ে এগারটা নাগাদ৷ ঐ বাড়ির মালিকের নাম পারুল দাসগুপ্ত৷ ঐ ঘরে পরিবারের কেউ ছিলেন না৷ ঘরটি ভাড়া দেওয়া ছিল৷ ঐ ঘরে সাতজন থাকতেন৷ অবশ্য বুধবার রাতে ঐ ঘরে কেউ ছিলেন না৷ ইকো গাড়িটি মাটির দেওয়াল ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে যায়৷ ভাগ্যিস ঐ ঘরে রাতে কেউ না থাকায় প্রাণহানির কোন ঘটনা ঘটেনি৷ ঘরের লোকজন থাকলে মৃত্যু নিশ্চিত ছিল বলে স্থানীয় মানুষের অভিমত৷ জানা যায়, দ্রুত বেগে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেই গাড়িটি রাস্তার পাশে একটি বসতঘরে ধাক্কা দেয়৷ বিকট আওয়াজ শুনে স্থানীয় লোকজনরা বেরিয়ে আসেন৷ সেখানে একজনকে আটক করা হয়৷ অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়৷ আটক ব্যক্তিকে পুলিশের হ াতে তুলে দেওয়া হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷
মাটির দেওয়াল ভেঙ্গে ঘরে ঢুকল গাড়ি, হতাহত নেই
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















