News Flash

  • Home
  • Uncategorized
  • জম্পুইতে কাজ করতে গিয়ে আক্রান্ত শ্রমিকের মৃত্যু জিবি’তে
Image

জম্পুইতে কাজ করতে গিয়ে আক্রান্ত শ্রমিকের মৃত্যু জিবি’তে

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ জম্পুইতে কাজ করতে গিয়ে আক্রান্ত শ্রমিক বুধবার গভীর রাতে জিবি হাসপাতালে মারা গেছেন৷ জানা গেছে, আগরতলার দশমীঘাট এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সরকার  জম্পুইতে ঠিকেদারের অধীনে কাজ করেন৷ কর্মস্থলে স্থানীয় কয়েকজনের সাথে কিছুদিন আগে তাঁর ঝামেলা হয়েছিল বলে জানা গেছে৷ সহকর্মীদের কাছ থেকে জানা যায়, গত ১৭ ডিসেম্বর জম্পুই বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় কয়েকজন উপজাতি অংশের মানুষ তাকে বেধড়ক মারধর করেন৷ তাতে বিশ্বজিৎ সরকার গুরুতর আহত হন৷ তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে সঙ্গে সঙ্গেই জিবিতে স্থানান্তর করেন৷ গত কয়েকদিন ধরে জিবি হাসপাতালে তার চিকিৎসা চলছিল৷ কিন্তু অবস্থার উন্নতি কোনমতেই হচ্ছিল না৷ চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বুধবার গভীর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিশ্বজিৎ সরকার৷ এই ঘটনায় তার পরিবারের সদস্যরা পশ্চিম আগরতলা থানায় একটি মামলা দায়ের করেছেন৷ কিন্তু কারা তাকে মারধর করেছে তা এখনো শনাক্ত হয়নি৷ তার সহকর্মীরাও জানেন না কাদের হাতে বিশ্বজিৎ সরকার মারাত্মকভাবে আক্রান্ত হয়েছিলেন৷ ফলে, দোষীদের চিহ্ণিত করতে ভীষণ সমস্যায় পড়েছে পুলিশ৷ বৃহস্পতিবার বিশ্বজিৎ সরকারের মৃতদেহ দশমীঘাট নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে৷ এদিনই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top