নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ জম্পুইতে কাজ করতে গিয়ে আক্রান্ত শ্রমিক বুধবার গভীর রাতে জিবি হাসপাতালে মারা গেছেন৷ জানা গেছে, আগরতলার দশমীঘাট এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সরকার জম্পুইতে ঠিকেদারের অধীনে কাজ করেন৷ কর্মস্থলে স্থানীয় কয়েকজনের সাথে কিছুদিন আগে তাঁর ঝামেলা হয়েছিল বলে জানা গেছে৷ সহকর্মীদের কাছ থেকে জানা যায়, গত ১৭ ডিসেম্বর জম্পুই বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় কয়েকজন উপজাতি অংশের মানুষ তাকে বেধড়ক মারধর করেন৷ তাতে বিশ্বজিৎ সরকার গুরুতর আহত হন৷ তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে সঙ্গে সঙ্গেই জিবিতে স্থানান্তর করেন৷ গত কয়েকদিন ধরে জিবি হাসপাতালে তার চিকিৎসা চলছিল৷ কিন্তু অবস্থার উন্নতি কোনমতেই হচ্ছিল না৷ চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বুধবার গভীর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিশ্বজিৎ সরকার৷ এই ঘটনায় তার পরিবারের সদস্যরা পশ্চিম আগরতলা থানায় একটি মামলা দায়ের করেছেন৷ কিন্তু কারা তাকে মারধর করেছে তা এখনো শনাক্ত হয়নি৷ তার সহকর্মীরাও জানেন না কাদের হাতে বিশ্বজিৎ সরকার মারাত্মকভাবে আক্রান্ত হয়েছিলেন৷ ফলে, দোষীদের চিহ্ণিত করতে ভীষণ সমস্যায় পড়েছে পুলিশ৷ বৃহস্পতিবার বিশ্বজিৎ সরকারের মৃতদেহ দশমীঘাট নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে৷ এদিনই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

জম্পুইতে কাজ করতে গিয়ে আক্রান্ত শ্রমিকের মৃত্যু জিবি’তে
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

















