News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ, অবশেষে আশ্বাসে অবরোধ প্রত্যাহার
Image

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ, অবশেষে আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আগরতলা, ২৬ আগস্ট: দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। তার উপর ওই ভগ্নদশা রাস্তাতেই প্রতিদিন চলাচল করছে ওএনজিসি’র ভারী যানবাহন, ফলে রাস্তাটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অবশেষে এ নিয়ে ক্ষোভ ফেটে পড়ল গ্রামবাসীর মধ্যে।

আজ সকালে ঋষ্যমুখ ব্লকের কাঁঠালিয়াবাড়ি ভিলেজে এলাকাবাসী রাস্তা অবরোধ করে তীব্র আন্দোলনে সামিল হন। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে স্লোগান তুলতে থাকেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে রাস্তার কোনো সংস্কার হয়নি। গর্তে ভরা রাস্তায় হাঁটাচলাও বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। উপরন্তু প্রতিদিন ভারী লরির চাপ রাস্তাটির অবস্থা আরও খারাপ করে তুলেছে।

রাস্তায় দীর্ঘক্ষণ অবরোধ চলতে থাকলে জনজীবন কার্যত অচল হয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে স্থানীয়দের সঙ্গে আলোচনায় বসেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের এক আধিকারিক জানান, এই রাস্তা সংস্কারের জন্য ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজ থেকেই সংস্কারকাজ শুরু হবে এবং আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে রাস্তা চলাচলের উপযোগী করে দেওয়া হবে।

প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর স্থানীয়রা অবরোধ তুলে নেন। তবে তাঁদের হুঁশিয়ারি— প্রতিশ্রুতি রক্ষা না হলে পুনরায় বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

Releated Posts

কোটি টাকার ‘স্মার্ট সিটি’ পার্কে নেশার আসরের অভিযোগ, মাছ বাজারের বর্জ্যে বেহাল বটতলা

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: কোটি কোটি টাকা ব্যয়ে ‘স্মার্ট সিটি’ প্রকল্পের আওতায় আগরতলার বটতলা এলাকায় তৈরি করা হয়েছে পার্ক।…

ByByReshmi Debnath Sep 15, 2026

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top