News Flash

  • Home
  • বিদেশ
  • উত্তর কোরিয়ার নতুন উন্নত বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা
Image

উত্তর কোরিয়ার নতুন উন্নত বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

পিয়ংইয়ং, ২৪ আগস্ট: উত্তর কোরিয়া তাদের নতুনভাবে উন্নত বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সফলভাবে পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রগুলোর যুদ্ধ-সক্ষমতা মূল্যায়নের লক্ষ্যে এই পরীক্ষা পরিচালিত হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে এই পরীক্ষার তত্ত্বাবধান করেন এবং বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘উলচি ফ্রিডম শিল্ড’ পরিচালনা করছে। গত সপ্তাহে শুরু হওয়া এই মহড়া ১১ দিনব্যাপী চলবে।

কেসিএনএ আরও জানায়, ক্ষেপণাস্ত্র পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে নতুন এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আকাশপথে আসা আক্রমণকারী ড্রোন ও ক্রুজ মিসাইলের মতো লক্ষ্যবস্তুর বিরুদ্ধে দ্রুত এবং কার্যকর প্রতিক্রিয়া জানাতে সক্ষম। এই উন্নয়ন উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতায় এক নতুন মাত্রা যোগ করেছে বলে ধারণা করা হচ্ছে।

Releated Posts

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ঢাকাস্থিত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

ঢাকা, ৬ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।…

ByBySandeep Biswas Apr 6, 2026

প্রবল বৃষ্টি ও বন্যায় বিধ্বস্ত পূর্ব আফগানিস্তান, মৃত অন্তত ৯

কাবুল, ৬ এপ্রিল (আইএএনএস): প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান। পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বাড়ির ছাদ ধসে পড়ে…

ByByNews Desk Apr 6, 2026

সীমান্তে সংঘর্ষ, পাকিস্তানের চৌকি দখলের দাবি তালিবানের

কাবুল, ৬ এপ্রিল(আইএএনএস): পূর্ব আফগানিস্তানে সংঘর্ষের জেরে পাকিস্তানের একটি সীমান্ত চৌকি দখলের দাবি করেছে তালিবান। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে…

ByByNews Desk Apr 6, 2026

ভারত-নেপাল সম্পর্ক জোরদারে বৈঠক, নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ভারতীয় রাষ্ট্রদূতের

কাঠমান্ডু, ৬ এপ্রিল(আইএএনএস): নেপালে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব সোমবার নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল-এর সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক সম্পর্ক…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top