News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি রানিল বিক্রমসিংহে
Image

সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি রানিল বিক্রমসিংহে

কলম্বো, ২২ আগস্ট : সরকারি অর্থ ব্যক্তিগত ভ্রমণে ব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি ও ছয়বারের প্রধানমন্ত্রী রানিল বিক্রমসিংহেকে শুক্রবার গ্রেফতার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

পুলিশ সূত্রে জানা গেছে, ৭৬ বছর বয়সি বিক্রমসিংহেকে কলম্বোর সিআইডি সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। সেখানে তাঁর বিরুদ্ধে চলমান এক তদন্তের অংশ হিসেবে তাঁকে গ্রেফতার করা হয়।

অভিযোগ, ২০২৩ সালের সেপ্টেম্বরে নিজের স্ত্রী, অধ্যাপক মৈত্রী বিক্রমসিংহে-র একটি সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে ইংল্যান্ড সফর করেন প্রাক্তন রাষ্ট্রপতি, এবং সেই সফরের জন্য সরকারি অর্থ ব্যবহার করেন।

পুলিশ জানিয়েছে,“আমরা তাঁকে কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করছি। ব্যক্তিগত কাজে সরকারি সম্পদ ব্যবহারের জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে।”এই ঘটনায় শ্রীলঙ্কার রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একাধিক মানবাধিকার ও স্বচ্ছতা সংস্থাও ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি তুলেছে।

Releated Posts

অসমের করিমগঞ্জ উত্তর কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের

গুয়াহাটি, ১০ এপ্রিল (আইএএনএস) : অসমের করিমগঞ্জ উত্তর বিধানসভা কেন্দ্রের একটি বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিল নির্বাচন কমিশন।…

ByBySandeep Biswas Apr 10, 2026

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাংয়ে ৮২ শতাংশের বেশি ভোট পড়েছে; আলিচেনে পুনর্নির্বাচন দাবি এনপিপির

কোহিমা, ১০ এপ্রিল (আইএএনএস): নাগাল্যান্ডের মোকোকচুং জেলার কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ২২,৩৯০ জন যোগ্য ভোটারের মধ্যে ৮২.২১ শতাংশেরও…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

অসমের উন্নয়নের স্বার্থে মানুষ বড় সংখ্যায় ভোট দেবেন: হিমন্ত বিশ্ব শর্মা

জালুকবাড়ি, ৯ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের দিন রাজ্যের মানুষ উন্নয়নের স্বার্থে বিপুল সংখ্যায় ভোট দিতে বেরিয়ে আসবেন…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top