News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জনকল্যাণমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠক
Image

জনকল্যাণমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠক

আগরতলা, ২১ আগস্ট: জনগণের সার্বিক কল্যাণে রাজ্য সরকারের অঙ্গীকারকে সামনে রেখে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে পৌরহিত্য করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই বৈঠকে রাজ্যের প্রতিটি জেলায় চলমান বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হয়। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরগুলির কার্যক্রমের বিস্তারিত পর্যালোচনা করে কোথায় কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক, উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধি সহ একাধিক বিধায়ক।

এই বৈঠকে রাজ্যের সকল জেলায় চলমান প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করেন তিনি। পাশাপাশি, আরো বেশি করে আনুষাঙ্গিক জনকল্যাণমুখী কাজের সম্পর্কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পর্যায়ক্রমে সকল জেলার জেলাশাসক, উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক, বিধায়কদের নিয়ে আয়োজিত বৈঠকে জোর চর্চা করেন মুখ্যমন্ত্রী।

বৈঠকে বিভিন্ন জেলাশাসক তাঁদের জেলার চলমান কাজের অগ্রগতি ও সমস্যার কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী প্রতিটি জেলার কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছেন যেন উন্নয়নের গতি আরও বাড়ানো যায়। এছাড়া, সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের সুফল দ্রুত পৌঁছে দিতে প্রশাসনিক কার্যকারিতা ও স্বচ্ছতা বজায় রাখার উপরও জোর দেন মুখ্যমন্ত্রী।
এই বৈঠককে কেন্দ্র করে প্রশাসনিক মহলে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, সরকারের উন্নয়নমূলক অঙ্গীকারের বাস্তবায়নে এই ধরণের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top