News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গাঁজা সহ এক বিহারী যুবক আটক
Image

আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গাঁজা সহ এক বিহারী যুবক আটক

আগরতলা, ২০ আগস্ট : আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গাঁজা সহ এক বিহারী যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। উদ্ধারকৃত গাজাগুলোর বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। আজ বিকেল তিনটে নাগাদ আগরতলা রেলওয়ে স্টেশন থেকে গাজা সহ এক বিহারী যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। ধৃত যুবকের নাম সুভাষ কুমার বয়স (৩২), পিতা লেফটেন্যান্ট গুরু প্রসাদ দাস, তার বাড়ি বিহারের ভাগলপুর জেলায়।

জানা গেছে আজ সন্দেহভাজন হিসেবে ঘোরাফেরা করার সময় জিআরপিএফ এবং আরপিএফ মিলে তাকে আটক করে। এরপর তার ব্যাগে তল্লাশি চালিয়ে ৭.৪২০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। গাজাগুলোর কালোবাজারি মূল্য প্রায় ১.৫ লক্ষ টাকা। এই মর্মে আগরতলা জিআরপিএফ থানা এনডিপিএস আইন অনুসারে তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা দায়ের করে তদন্ত অব্যাহত রেখেছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top