News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরিবারের সাথে অভিমানের বসে সীমান্ত পেরিয়ে এসে পুলিশের হাতে আটক এক বাংলাদেশী যুবক
Image

পরিবারের সাথে অভিমানের বসে সীমান্ত পেরিয়ে এসে পুলিশের হাতে আটক এক বাংলাদেশী যুবক

কৈলাসহর, ৩০ জুলাই: পরিবারের সাথে অভিমানের বসে সীমান্ত পেরিয়ে এসে পুলিশের হাতে আটক এক বাংলাদেশী যুবক। তার নাম গৌরমনি বৈদ্য। তার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের গঙ্গানগর বলে জানিয়েছে সে। তাকে ধর্মনগর বাজার থেকে আটক করেছে বিএসএফ।

জিজ্ঞাসাবাদে গৌরমনি জানায়, পরিবারের সাথে অভিমানের বসে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কৈলাসহরে চলে আসে সে। কৈলাসহর থেকে ধর্মনগরে গিয়ে ধর্মনগর বাজারে হাঁটতে হাঁটতে হঠাৎই বিএসএফ-এর নজরে পড়ে যান ওই যুবক। তখনই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, পরিবারের সাথে অভিমান, তাই অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে চলে এসেছেন। তার কথা শুনে চক্ষু চড়কগাছ প্রশাসনেরও।

রাতেই তাকে কৈলাসহর থানায় হস্তান্তর করা হয়। শেষমেশ, কৈলাসহর থানা থেকে তাকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। সূত্রের খবর, পুলিশ গৌরমনিকে বিএসএফ এর হাতে তুলে দিয়েছে, শিগগিরই গৌরমনি বৈদ্যকে পুশ ব্যাক করা হবে, অর্থাৎ তাঁকে আবার বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top