News Flash

Image

রাতের আঁধারে অসহায় বৃদ্ধার বাড়িতে চুরি

আগরতলা, ৩০ জুলাই : রাতের আঁধারে হাত সাফাই করল চোরের দল। গতকাল গভীর রাতে নতুন বাজার বাঙালি পাড়া এলাকায় এক অসহায় বৃদ্ধার ঘরে চোরের দল হানা দিয়েছে। চোরের দল হানা দিয়ে চিকিৎসার জন্য রাখানগদ ১০ হাজার সহ স্বর্নালঙ্কার নিয়ে পালিয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে নতুন বাজার বাঙালি পাড়া এলাকায় বৃদ্ধা মহিলা উজ্জ্বলা দেবনাথের বাড়িতে দুঃসাহসিক চুরি হয়েছে। তিনি গতকাল সন্ধ্যায় মেয়ের বাড়িতে গিয়েছিলেন। আজ সকালে স্থানীয় মানুষ ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের মূল ফটক খোলা রয়েছে। তাছাড়া, ঘরের আলমারির ভাঙ্গা এবং ঘরের সকল‌ জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে। সাথে সাথে স্থানীয়রা বাড়ির মালিক এবং পুলিশকে খবর দিয়েছেন। খরব পেয়ে পরিবারের অন্যান্য সদস্যরা।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ।

বাড়ির মালিক বলেন, চোরের দল হানা দিয়ে স্বর্ণালঙ্কার এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়েছে। ওই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top