১১ কেজি শুকনো গাঁজা সহ গ্রেফতার ২

আগরতলা, ২৯ জুলাই : রুটিন চেকিংয়ে দুই যুবককে কাছ থেকে প্রায় ১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে এয়ারপোর্ট থানার পুলিশ। সাথে দুই যুবককে আটক করা হয়েছে।

এসডিপিও এনসিসি সুব্রত বর্মণ বলেন, গতকাল সন্ধ্যায় রুটিন চেকিংয়ে বসে পুলিশ। ওই সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে। তাদের তল্লাশি প্রায় ১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে এয়ারপোর্ট থানার পুলিশ। সাথে একটি নম্বর বিহীন পালসার বাইক উদ্ধার করে এবং বাইকের মালিককে থানায় যোগাযোগ করার কথা বলেন। তাদের বিরুদ্ধে এন ডি পি এস আইনে মামলা দায়ের করা হয়েছে।

ওই অভিযানের নেতৃত্বে ছিলেন এসডিপিও এনসিসি সুব্রত বর্মণ,ওসি এয়ারপোর্ট থানা অভিজিৎ মণ্ডল সহ পুলিশ ও টি এস আর বাহিনীর জওয়ানরা। এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল