News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আশারামবাড়ির রাজনৈতিক সংঘর্ষে গ্রেপ্তার তিপ্রা মথা কর্মীদের মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ মথা সমর্থকদের
Image

আশারামবাড়ির রাজনৈতিক সংঘর্ষে গ্রেপ্তার তিপ্রা মথা কর্মীদের মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ মথা সমর্থকদের

আগরতলা, ২৯ জুলাই: আশারামবাড়ির রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার মথা সমর্থকদের মুক্তির দাবিতে খোয়াই চাম্পাহাওর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো তিপ্রা মথা সমর্থকরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে থানা চত্বর। মথা কর্মীদের মুক্তির দাবিতে থানার বাইরে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। থানার মূল ফটক বন্ধ করে থানার বাইরে আটকে দেওয়া হয় বিক্ষোভকারীদের। সেখানেই বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলতে থাকেন তিপ্রা মথা কর্মীরা।ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে গোটা থানা চত্বর। ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে, বিশাল পুলিশ বাহিনী।

উল্লেখ্য, গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের শ্রবণ কর্মসূচিতে হামলা চালিয়েছে তিপ্রা মথা দলের সমর্থকরা। আশারামবাড়ী পূর্ব তকছাইয়া এডিসি ভিলেজের ৩০ নম্বর বুথে স্থানীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মান কি বাত অনুষ্ঠান শোনা হচ্ছিল। তখনই হামলা চালায় একদল দুষ্কৃতী। প্রায় ৩০ থেকে ৩৫ জন দুষ্কৃতিকারী সেখানে প্রবেশ করে তাণ্ডব চালায় বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন প্রায় ৭ জন বিজেপি কর্মী। ভাংচুর করা হয়েছে গাড়ি। বিজেপির তরফে ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ তিনজন তিপ্রা মথা কর্মীকে গ্রেপ্তার করেছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রীও।

সেই রাজনৈতিক সংঘর্ষে গ্রেপ্তার মথা কর্মীদের মুক্তির দাবিতেই এদিন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় মথা সমর্থকরা। ঘটনাকে কেন্দ্র করে থানা চত্বর মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়ন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top