News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এক রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করছে ভারতের নির্বাচন কমিশন: কংগ্রেস
Image

এক রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করছে ভারতের নির্বাচন কমিশন: কংগ্রেস

আগরতলা, ২৯ জুলাই:
ভারত সরকার দ্বারা প্রদত্ত পরিচয় পত্রকে মানতে নারাজ ভারতের নির্বাচন কমিশন। এক রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

তিনি বলেন, বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে বৈঠক ভোটারদের বাদ দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে সেই সংশোধন তালিকায় কোন এক রাজনৈতিক দলের সমর্থকদের নামই থাকছে। গোটা দেশজুড়ে এর বিরোধিতা চলছে। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল এর বিরোধিতা করছেন। এই বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে ভারতের নির্বাচন কমিশন ভারত সরকার দ্বারা প্রদত্ত পরিচয় পত্রকে মান্যতা দিচ্ছে না। এটি সংবিধান বিরোধী। সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে এই সংশোধন প্রক্রিয়া চালানো হচ্ছে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

তিনি আরো বলেন, আসাম রাজ্যে ইতিমধ্যেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া চলছে। ত্রিপুরাতেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য দাবী জানাচ্ছেন আঞ্চলিক দলের সুপ্রিমো। কিন্তু এরাজ্যে যারা গরীব দিনমজুর, এমনকি উপজাতি অংশের একাংশ রয়েছেন যারা ভারতের নাগরিক কিন্তু বর্তমানে তারা জন্মের কাগজপত্র দেখাতে সক্ষম হবেন না। আর ভারত সরকার দ্বারা প্রদত্ত যে পরিচয় পত্রগুলি রয়েছে সেগুলিকে নির্বাচন কমিশন অস্বীকার করছে। ফলে দেখা যাবে একটা বড় অংশের জনগণ এই সংশোধনের ফলে তাদের নাগরিকত্ব হারাবেন। অনুপ্রবেশকারীদের রাজ্যে বসবাস করার বিরোধিতা কংগ্রেস করছে। কিন্তু যারা ভারতের নাগরিক তাদের বিরুদ্ধে এ ধরনের সংশোধনের মাধ্যমে কোন পদক্ষেপ গ্রহণের তীব্র নিন্দা জানানো হচ্ছে বলে জানান আশীষ কুমার সাহা।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের আসল দায়িত্ব শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা। কিন্তু গোটা দেশসহ রাজ্যেও নির্বাচনগুলি প্রহসনে পরিণত হয়েছে। গত সাত বছরে বিভিন্ন নির্বাচনে একের পর এক ভোটের কারচুপি থেকে শুরু করে অনিয়ম লক্ষ্য করা গেছে। কিন্তু তার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। কিন্তু একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে ভারতের নির্বাচন কমিশন যেভাবে ভোটার তালিকায় সংশোধন করছে, তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Releated Posts

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পশ্চিমবঙ্গে এসআইআর : অ্যাপিল ট্রাইব্যুনালের নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল না সুপ্রিম কোর্ট, চাইল মামলার তথ্য

নয়াদিল্লি, ১১ আগস্ট : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে তৈরি হওয়া আপিল ট্রাইব্যুনালগুলির মামলার…

ByBySandeep Biswas Aug 11, 2026
Scroll to Top