News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সহপাঠীর দ্বারা ছুরির আঘাতে গুরুতর আহত দশম শ্রেণীর ছাত্র, থানায় মামলা

সহপাঠীর দ্বারা ছুরির আঘাতে গুরুতর আহত দশম শ্রেণীর ছাত্র, থানায় মামলা

আগরতলা, ২৮ জুলাই : সহপাঠীর দ্বারা ছুরির আঘাতে গুরুতর আহত সোনামুড়া ইংলিশ মিডিয়ামের দশম শ্রেণীর ছাত্র জাহিদ হাসান। ঘটনা সোনামুড়া এসডিএম অফিস ডাক বাংলোর সংলগ্ন এলাকায়। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, জাহিদ হাসান ক্লাস মনিটর। ক্লাসে যারা দুষ্টুমি করে তাদের নাম লিখে রাখার জন্য শিক্ষকরা তাকে দায়িত্ব দিয়েছে। সেও যথারীতি সেই দায়িত্ব পালন করছে। ওই ক্লাসেরই আজমুল নামের তার এক সহপাঠী ক্লাসে উশৃঙ্খলতা করায় তার নাম লিখে রাখে জাহিদ। তার জেরেই আজমূল জাহিদকে হুমকি দেয়। আজ বিদ্যালয় শেষে বিকেল প্রায় ৪ টা নাগাদ অজমুল তার সাথে আরো ৩-৪ জন মিলে জাহিদকে এসডিএম অফিস ডাক বাংলোর সংলগ্ন এলাকায় নিয়ে গিয়ে বেধড়ক মারধোর করে। শেষে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। এতে রক্তাক্ত হয়ে কোনোক্রমে প্রাণ বাঁচায় জাহিদ। পরে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে সোনামুড়া থানায় মামলা দায়ের করেছে জাহিদ হাসানের অভিভাবক। ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করেছেন তারা।

Releated Posts

বিশালগড় গুলিকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার

বিশালগড়, ২৭ জুন: বিশালগড়ের বহুল আলোচিত ঠিকাদারের বাড়িতে গুলিকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

মাংসের দোকানে পুলিশের তল্লাশি, চোলাই মদ ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের দাবি

আগরতলা, ২৭ জুন: আড়ালিয়া শালবন এলাকায় গতকাল রাতের বিক্ষিপ্ত ঘটনাকে ঘিরে নতুন মোড় এসেছে। অভিযোগের ভিত্তিতে শনিবার পুলিশের…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ঘোষপাড়া সড়কের বেহাল দশা, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৭ জুন: শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের মাঝেই এবার বেহাল রাস্তার প্রতিবাদে সরব হলেন আগরতলার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top