News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা ১৮ বছরের সুস্মিতার
Image

নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা ১৮ বছরের সুস্মিতার

তেলিয়ামুড়া, ২৮ জুলাই : নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করল ১৮ বছরের সুস্মিতা। প্রণয়ের জেরেই এই আত্মহত্যা বলে দাবি স্থানীয়দের। প্রনয়ের শেষ পরিণতি যে মৃত্যু তা হয়তোবা কোনদিনও ভাবেনি ১৮ বছরের সুস্মিতা। বিগত কিছুদিন ধরেই তেলিয়ামুড়ার দশমি ঘাটের এক যুবকের সাথে প্রণয়ে লিপ্ত হয় সুস্মিতা মালাকার। তানিয়ে দীর্ঘদিন ধরেই বাড়িতে ঝামেলা চলছিল। আজকে দুপুরে ও ফোন আলাপে দীর্ঘক্ষণ ঝামেলা চলে ওই প্রেমিকের সাথে বলে অভিযোগ। আজ সন্ধ্যা নাগাদ বাড়িতে সবার অনুপস্থিতে রান্নাঘরের সিলিং ফ্যানে ফাঁসিতে আত্মঘাতী হয় সুস্মিতা মালাকার। তার মা যখন ঘরে ফিরে দেখতে পায় রান্না ঘরে তার মেয়ের ঝুলন্ত দেহ। দেখেই চিৎকার করে সবাইকে ডেকে আনে এবং সঙ্গে সঙ্গেই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

জানা যায় সুস্মিতার বাবা কর্মসূত্রে তেলিয়ামুড়ার বাইরে থাকে, টিএসআর বাহিনীতে কর্মরত তিনি। অন্যদিকে সুস্মিতার মৃত্যুতে তেলিয়ামুড়া হাসপাতাল সহ লেম্বুছড়া এলাকায় একদিকে যেমন শোকের ছায়া নেমে আসে অন্যদিকে উত্তেজনাও দেখা দেয় ওই প্রণয়ঘটিত ব্যাপার নিয়ে। জানা যায় সুস্মিতার বাবার নাম প্রদীপ মালাকার, বাড়ি তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ী লেম্বুছড়া এলাকায়। সুস্মিতার মৃত্যুতে হাসপাতালের মাঝেই তার মা চিৎকার করে কাঁদতে থাকে একমাত্র সন্তানটিকে হারিয়ে।

Releated Posts

পরীক্ষার ফল প্রকাশে অনিয়মের অভিযোগে ধর্মনগর কলেজে এবিভিপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৪ মে : পরীক্ষার ফলাফল প্রকাশে অনিয়ম, অযৌক্তিকভাবে “ব্যাক” দেখানো এবং পরীক্ষায় অংশগ্রহণ করার পরেও…

ByByReshmi Debnath May 14, 2026

জ্বালানি সাশ্রয়: মোটরকেড ছোট করার সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সংরক্ষণের আহ্বানে সাড়া দিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ…

ByByReshmi Debnath May 14, 2026

বড়মুড়ার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গৃহবধূর

আগরতলা, ১৫ মে: বড়মুড়া এলাকায় বুধবার ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত এক গৃহবধূর মৃত্যু ঘিরে শোকের ছায়া…

ByByReshmi Debnath May 14, 2026

দুর্নীতি মামলায় আইএফএস আধিকারিকের আগাম জামিনের আবেদন খারিজ

আগরতলা, ১৪ মে: আগরতলা জিআরপিএস থানায় দায়ের হওয়া একটি দুর্নীতি মামলায় পলাতক অভিযুক্ত আইএফএস আধিকারিক গৌরব রবীন্দ্র ওয়াঘ-এর…

ByByReshmi Debnath May 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top