News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৭ বছর ধরে ভগ্নদশায় রাস্তা,পঞ্চায়েত অফিসে তালা এলাকাবাসীর
Image

৭ বছর ধরে ভগ্নদশায় রাস্তা,পঞ্চায়েত অফিসে তালা এলাকাবাসীর

আগরতলা, ২৮ জুলাই : ফটিকরায় বিধানসভার অন্তর্গত শ্রীপুর গ্রামপঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে নাগরিক পরিকাঠামোর চূড়ান্ত অবহেলা সামনে এল। বিগত সাত বছর ধরে একটি গুরুত্বপূর্ণ রাস্তা ভগ্নদশায় পড়ে থাকলেও, পঞ্চায়েত কর্তৃপক্ষের টনক নড়েনি।

এলাকাবাসীদের অভিযোগ, বারবার আবেদন-নিবেদন, লিখিত অভিযোগ, মৌখিক জানানো সত্ত্বেও পঞ্চায়েত কর্তৃপক্ষ এই রাস্তাটি সংস্কারের জন্য কোনও কার্যকরী পদক্ষেপ নেয়নি। রাস্তার এমন অবস্থায় বর্ষাকালে হাঁটাচলা তো দূরের কথা, অ্যাম্বুলেন্স বা বাইক চলাচলও প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

অবশেষে আর ধৈর্য না ধরে আজ স্থানীয়রা শ্রীপুর গ্রামপঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন। কড়া ভাষায় জানিয়ে দেন, “জনগণের ভোটে নির্বাচিত এই পঞ্চায়েত যদি জনসাধারণের ন্যূনতম প্রয়োজনেও সাড়া না দেয়, তাহলে তার দরজা খোলার প্রয়োজন নেই।”

Releated Posts

বেতন বকেয়ার অভিযোগে ধর্মনগর জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতি, ব্যাহত হতে পারে স্বাস্থ্য পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ মে: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতিকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাতের…

ByByReshmi Debnath May 13, 2026

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top