News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বকেয়া রেগার মজুরির দাবিতে ধর্নায় শ্রমিকরা
Image

বকেয়া রেগার মজুরির দাবিতে ধর্নায় শ্রমিকরা

তেলিয়ামুড়া, ২৮ জুলাই: বকেয়া রেগার মজুরির দাবিতে তেলিয়ামুড়া আর ডি ব্লকের অন্তর্গত হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে ধর্নায় বসলো রেগা শ্রমিকরা। শ্রমিকদের দাবি, গত ডিসেম্বর মাসে ১০ দিন কাজ করেছিলেন তারা। কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা মিটিয়ে দেওয়া হয়নি। বারবার পঞ্চায়েতে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে সোমবার পঞ্চায়েত অফিসের সামনে ধর্নায় বসেন রেগার শ্রমিকরা।

এদিকে ধর্ণার জেরে তেলিয়ামুড়া আর ডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব আচার্জী হাওয়াই বাড়ি গ্রাম পঞ্চায়েতে ছুটে গিয়ে রেগা শ্রমিকদের সাথে কথা বলেন।

সবকিছু সম্পর্কে অবগত হওয়ার পর সংবাদমাধ্যমকে জানাতে গিয়ে ব্লকের বিডিও জানান। টেকনিক্যাল কিছু সমস্যার কারণে মজুরি প্রদান করা যায়নি। তবে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুততার সাথে মজুরি প্রদান করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি আরো জানান, ২৪৩ জন শ্রমিকের কোন এক কারণবশত ওই ডিসেম্বর মাসের কাজের মজুরি মেলেনি। কিন্তু পরবর্তী সময় যে কাজগুলি হয়েছে সেই টাকাগুলি ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে। ২৪৩ জন শ্রমিকের প্রায় চার লক্ষাধিক টাকা মিটিয়ে দেওয়ার বিষয়ে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অতি সম্প্রতি এ টাকা মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেছেন তিনি।

পরবর্তী সময়ে আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে কথা বলেন ব্লকের বিডিও। অতি সম্প্রতি এই টাকা মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে বলে আশ্বাস প্রদান করলে আন্দোলন প্রত্যাহার করেন শ্রমিকরা।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top