News Flash

  • Home
  • Uncategorized
  • চা বাগান শ্রমিকরা মজুূরী পাচ্ছেন না, প্রতিবাদে কৈলাসহরে মিছিল
Image

চা বাগান শ্রমিকরা মজুূরী পাচ্ছেন না, প্রতিবাদে কৈলাসহরে মিছিল

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৬ ডিসেম্বর৷৷ নরেন্দ্র মোদি কালো ধন উদ্ধারের জন্য গত আট নভেম্বর ৫০০ এবং ১০০০  টাকার নোট বাতিলের পরে কৈলাসহর মহকুমা চা বাগানের শ্রমিকরা কেউ কেউ চার সপ্তাহ, কেউ কেউ দুই সপ্তাহ ধরে ন্যায্য মজুরি পাচ্ছে না৷ যার ফলে শুক্রবার দুপুরে ত্রিপুরা টি ওয়াকার্স ইউনিয়ন কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে বাগান শ্রমিকদের নিয়ে বিশাল মিছিল সংগঠিত করে মহকুমা শাসকের মাধ্যমে জেলা শাসকের নিকট ডেপুটেশান প্রদান করে৷ মিছিলে নেতৃত্ব দেন ত্রিপুরা টি ওয়াকার্স ইউনিয়নের কৈলাসহর মহকুমার সম্পাদক তথা সিপিএম  ঊনকোটি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী৷ আজকের মিছিলটি  চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের চন্ডীপুর অঞ্চল কমিটির অফিস থেকে শুরু হয়ে   শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে এসে এসডিএম অফিসের সামনে এসে মিলিত হয়৷ এখান থেকে  কৃষ্ণেন্দুর নেতৃত্বে সাতজনের এক প্রতিনিধি দল ভারপ্রাপ্ত মহকুমা শাসকের নিকট ডেপুটেশান দেয়৷ ডেপুটেশান শেষে এসডিএম অফিসের সামনে সভায়  বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণেন্দু চৌধুরী বলেন আজকের মিছিলে প্রায় তিন হাজার বাগান শ্রমিক ছিলেন৷ ইদানিংকালে কৈলাসহরে এতবড় সিপিএম  কিংবা দলের কোন গণ সংগঠনের মিছিল দেখা যায়নি৷  উল্লেখ্য, কৈলাসহর মহকুমায় আটটি বাগান চালু রয়েছে৷  যার মধ্যে উত্তরপূর্বাঞ্চলের সবচেয়ে বড় একটি চা বাগান রয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top