নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৬ ডিসেম্বর৷৷ নরেন্দ্র মোদি কালো ধন উদ্ধারের জন্য গত আট নভেম্বর ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের পরে কৈলাসহর মহকুমা চা বাগানের শ্রমিকরা কেউ কেউ চার সপ্তাহ, কেউ কেউ দুই সপ্তাহ ধরে ন্যায্য মজুরি পাচ্ছে না৷ যার ফলে শুক্রবার দুপুরে ত্রিপুরা টি ওয়াকার্স ইউনিয়ন কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে বাগান শ্রমিকদের নিয়ে বিশাল মিছিল সংগঠিত করে মহকুমা শাসকের মাধ্যমে জেলা শাসকের নিকট ডেপুটেশান প্রদান করে৷ মিছিলে নেতৃত্ব দেন ত্রিপুরা টি ওয়াকার্স ইউনিয়নের কৈলাসহর মহকুমার সম্পাদক তথা সিপিএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী৷ আজকের মিছিলটি চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের চন্ডীপুর অঞ্চল কমিটির অফিস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে এসে এসডিএম অফিসের সামনে এসে মিলিত হয়৷ এখান থেকে কৃষ্ণেন্দুর নেতৃত্বে সাতজনের এক প্রতিনিধি দল ভারপ্রাপ্ত মহকুমা শাসকের নিকট ডেপুটেশান দেয়৷ ডেপুটেশান শেষে এসডিএম অফিসের সামনে সভায় বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণেন্দু চৌধুরী বলেন আজকের মিছিলে প্রায় তিন হাজার বাগান শ্রমিক ছিলেন৷ ইদানিংকালে কৈলাসহরে এতবড় সিপিএম কিংবা দলের কোন গণ সংগঠনের মিছিল দেখা যায়নি৷ উল্লেখ্য, কৈলাসহর মহকুমায় আটটি বাগান চালু রয়েছে৷ যার মধ্যে উত্তরপূর্বাঞ্চলের সবচেয়ে বড় একটি চা বাগান রয়েছে৷
চা বাগান শ্রমিকরা মজুূরী পাচ্ছেন না, প্রতিবাদে কৈলাসহরে মিছিল
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















