News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যালয়ে ভৌতিককাণ্ড, হঠাৎই অসুস্থ চার ছাত্রছাত্রী
Image

বিদ্যালয়ে ভৌতিককাণ্ড, হঠাৎই অসুস্থ চার ছাত্রছাত্রী

তেলিয়ামুড়া, ২৪ জুলাই: হঠাৎ তেলিয়ামুড়া মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে ভৌতিক আতঙ্কের রুল। ঘটনায় হঠাৎই অসুস্থ হয়ে পড়ল চারজন ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের শৌচালয়ে তিনজন সপ্তম শ্রেণীর ছাত্রী এবং একজন ষষ্ঠ শ্রেণির ছাত্র কোন এক ভৌতিক কান্ডকে পরিলক্ষিত করে বলে দাবি তাদের। তাতেই অসুস্থ হয়ে পড়ে তারা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তারা।

ঘটনার বিবরনে জানা যায়, বিদ্যালয়ের শৌচালয়ে গিয়ে কোনো এক ভৌতিক ঘটনার সাক্ষী হয়ে অসুস্থ হয়ে পড়ে চার ছাত্রছাত্রী। সঙ্গে সঙ্গেই মোহরছড়া স্কুলের শিক্ষকরা তাদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে এবং সেখানেই বর্তমানে তাদের চিকিৎসা চলছে। ছাত্র-ছাত্রীরা হল মনোজিৎ মন্ডল( ষষ্ঠ শ্রেণী) দিয়া দেবনাথ, তনুশ্রী সরকার, শুভশ্রী দেবনাথ ( সপ্তম শ্রেণী)।

মনজিৎ মন্ডল জানায়, বিদ্যালয় চলাকালীন যখন সে বাথরুমে প্রাকৃতিক কাজ করতে যায় হঠাৎ করে তার চোখের সামনে ভেসে আসে এক মুণ্ডহীন শরীর। সারা শরীর কালো রং এবং বিকৃত আকারের। এই অবস্থা দেখেই সে আতঙ্কে ছুটে আসে বিদ্যালয়ে। কিছুক্ষণের মধ্যেই আরও তিনজন ছাত্রী শৌচালয়ের দিকে গেলে একই দৃশ্য পরিলক্ষিত করে তারা। তারাও আতঙ্কে ছুটে এসে চিৎকার করতে থাকে, একটা সময় অজ্ঞান হয়ে পড়ে তারা। বিদ্যালয় কর্তৃপক্ষ এগুলো দেখার পর তারা চারজনকেই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালেই চলছে তাদের প্রাথমিক চিকিৎসা।

তবে স্থানীয় সূত্রে খবর, মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টিতে ভৌতিক কান্ড কারখানা বিগত বহু বছর ধরেই চলে আসছে। বিদ্যালয় কর্তৃপক্ষকে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের পক্ষ থেকে ওই বাথরুমগুলি ব্যবহার না করে ভেঙ্গে ফেলারও উপদেশ বারবার দেওয়া হয়েছিল। এই বিদ্যালয় এর ভিতরেই এর আগেও অনেক অপমৃত্যুর ঘটনা ঘটে গেছে বলে অভিযোগ। যা বিগত কিছুদিন পরপরই ছাত্র-ছাত্রীদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজ ফের এই ভৌতিক কান্ড থেকে অসুস্থ ৪ ছাত্রছাত্রী। আদৌ কি ভৌতিক কান্ড না অন্য কিছু লুকিয়ে আছে আর পেছনে তা খতিয়ে দেখলেই আসল রহস্য উন্মোচন হবে বলে দাবি স্থানীয়দের।

Releated Posts

বেতন বকেয়ার অভিযোগে ধর্মনগর জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতি, ব্যাহত হতে পারে স্বাস্থ্য পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ মে: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে সাফাই কর্মীদের কর্মবিরতিকে কেন্দ্র করে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাতের…

ByByReshmi Debnath May 13, 2026

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top