News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পাঁচ দফা দাবিতে কৈলাসহর ডিডব্লিউএস দপ্তরে ডেপুটেশন সিপিআইএমের
Image

পাঁচ দফা দাবিতে কৈলাসহর ডিডব্লিউএস দপ্তরে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ২৫ জুলাই : দীর্ঘদিন ধরে কৈলাসহরে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। সমস্যা সমাধানে দাবিতে সিপিআইএমের তরফ থেকে ডিডব্লিউএস দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছে। কমিটির পক্ষে জানানো হয়, শহরের বহু এলাকায় এখনও পর্যন্ত পানীয় জলের সঠিক ও নিয়মিত সরবরাহ নেই। অনেক জায়গায় দিনে একবারও জল আসে না, কোথাও আবার সপ্তাহে এক-দু’দিন এসে থেমে যায়। এই অবস্থার দ্রুত পরিবর্তন দরকার বলেই দাবি জানায় সিপিআই(এম)।

ডেপুটেশনে যেসব দাবিগুলি উত্থাপন করা হয়, সেগুলি হলো—কৈলাসহর পুর এলাকায় প্রতিদিন দুইবেলা অন্তত একঘণ্টা করে পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে হবে।পুর এলাকার পুরানো এবং জরাজীর্ণ পানীয় জলের পাইপলাইন সম্পূর্ণরূপে বদলে নতুন পাইপলাইন বসাতে হবে। কুবঝার-উত্তর কাচরঘাট এবং কাজিরগাঁও পাড়ায় দুটি নতুন ওভারহেড ট্রাঙ্ক নির্মাণ করে সেখানকার মানুষকে নিয়মিত পানীয় জল সরবরাহ করতে হবে।কৈলাসহর পুর পরিষদের নির্ধারিত পানীয় জল কর বাড়ানো চলবে না। মানুষের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপানো অনুচিত।মনু নদীর উপর নির্মিত ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে জল উত্তোলনের জন্য নতুন উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটর বসাতে হবে, যাতে জল সরবরাহে বিঘ্ন না ঘটে।

আজকের এই দাবি সনদ পেশ করেন সিপিআই(এম) নেতৃত্ব সাগর ভট্টাচার্য্য,পিয়ালী চক্রবর্তী,মোহিত লাল ধর,মানিক লাল রায় সহ ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী,সিপিআই(এম) রাজ্য কভিটির সদস্য বিশ্বরূপ গোস্বামী,শহরাঞ্চল কমিটির সম্পাদক অরুনাভ সরকার সহ অন্যান্যরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআই(এম) শহরাঞ্চল কমিটির সম্পাদক অরুনাভ সরকার বলেন, এই দাবিগুলি অবিলম্বে বাস্তবায়নের জন্য প্রশাসনের কাছে লিখিতভাবে অনুরোধ জানানো হয়েছে। তারা আরও হুঁশিয়ারি দিয়েছেন, সমস্যাগুলোর দ্রুত সমাধান না হলে আগামী দিনে গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। ডিডব্লিউএস দপ্তরের পক্ষ থেকে ডেপুটেশন গ্রহণ করে আশ্বাস দেওয়া হয়, দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top