News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এফআরএস পদ্ধতি প্রত্যাহার সহ একাধিক দাবিতে গণঅবস্থান ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের
Image

এফআরএস পদ্ধতি প্রত্যাহার সহ একাধিক দাবিতে গণঅবস্থান ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের

আগরতলা, ২৫ জুলাই : এফআরএস পদ্ধতি প্রত্যাহার সহ একাধিক দাবি আদায়ের লক্ষ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা অধিকর্তার অফিসের সামনে গণঅবস্থান সংগঠিত করে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন। তাঁদের দাবি, অতিসত্বর পূরণ করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউনিয়নের এক কর্মী বলেন, পোষণ” অ্যাপে সুবিধাভোগীদের ছবি এবং তথ্য আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও, খাবার বিতরণের ক্ষেত্রে ফেস রেকগনিশন সিস্টেম (মুখের ছবি মিলিয়ে) চালু করা হয়েছে, যার ফলে সুবিধাভোগীর ছবি মিলিয়েই খাবার দেওয়া হবে। এদিন তিনি আরও বলেন, যাদের মোবাইল নম্বরের সাথে আধার লিঙ্ক নেই, তারা এই নতুন নিয়মের কারণে সমস্যায় পড়তে পারেন।

তাছাড়া, বিগত দিনে কোনো সুবিধাভোগী কেন্দ্রে উপস্থিত না থাকলে, তার পরিবারের কেউ এসে খাবার নিয়ে যেতে পারত, তবে নতুন নিয়মে সেটি আর সম্ভব হবে না। এরই প্রতিবাদে সরব হয়েছে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন।

তাঁদের দাবিগুলো হল, অবিলম্বে এফআরএস পদ্ধতি বাতিল করা, কোন শিশু বা মাকে পুষ্টি প্রকল্পের খাবার থেকে বঞ্চিত করা চলবে না, অঙ্গনওয়াড়ী কর্মীদের মোবাইল দেওয়া, আইসিডিএস এর বাজেট বরাদ্দ বাড়াতে হবে, প্রতি মাসে মোবাইলের খরচ দেওয়া হোক।

পাশাপাশি, বাজার দরের সাথে সঙ্গতি রেখে ফিডিং বিল দেওয়া, অবসরপ্রাপ্ত কর্মী সহায়িকাদের গ্রাটুইটি ও পেনশন দেওয়া, কর্মী সহায়িকাদের ন্যূনতম ২৬ হাজার টাকা বেতন ও ১০ হাজার টাকা পেনশন দেওয়া, কাজের জায়গায় কর্মী সহায়িকা দের নিরাপত্তা দিতে হবে।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top