News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অতিসত্বর ফলাফল প্রকাশ এবং একত্রে নিয়োগের দাবিতে ডেপুটেশন
Image

অতিসত্বর ফলাফল প্রকাশ এবং একত্রে নিয়োগের দাবিতে ডেপুটেশন

আগরতলা, ২৫ জুলাই : অতিসত্বর ফলাফল প্রকাশের দাবিতে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন মিলিত হয়েছেন এসটিজিটি পরীক্ষার চাকুরী প্রত্যাশী যুবক যুবতীরা। পরর্বতী সময়ে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন। এদিন ফলাফল প্রকাশ এবং নিয়োগ সংক্রান্ত বিষয়টি অশ্রুসিক্ত নয়নে করজোড়ে মুখ্যমন্ত্রীর নিকট আবেদন করেন তাঁরা।

তাঁদের অভিযোগ, ২০২২ সালে এসটিজিটি পরীক্ষায় হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত ফলাফল প্রকাশও করছে না এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না টিআরবিটি। প্রায় ৪ বছর অতিক্রান্ত হতে চললেও এখনও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি।এ বিষয়ে দীর্ঘ কয়েক মাস যাবৎ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যন্য মন্ত্রীর দরজায় কড়া নাড়লেও তাদের দাবি পূরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু দেখা গেছে টেট পরীক্ষার ফল প্রকাশ করেছে টিআর বিটি। তাই তাঁরা বাধ্য হয়ে আজ সকালে অতিসত্বর ফল প্রকাশের দাবি জানিয়ে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখায়।

তাঁদের আরও অভিযোগ,এসটিজিটির পরীক্ষার্থীর মধ্য কিছু সংখ্যক পরীক্ষার্থীর বয়স উত্তীর্ণ হয়ে যাবে। তাই তাঁদের মুখ্যমন্ত্রী নিকট আবেদন,ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক।

Releated Posts

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 26, 2026

কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন:  গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…

ByByReshmi Debnath Jun 26, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top