News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেশে মুসলিম বিদ্বেষী দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন সংবিধান তৈরী করার চেষ্টা করছে আরএসএস পরিচালিত বিজেপি সরকার : মানিক সরকার
Image

দেশে মুসলিম বিদ্বেষী দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন সংবিধান তৈরী করার চেষ্টা করছে আরএসএস পরিচালিত বিজেপি সরকার : মানিক সরকার

আগরতলা, ২৪ জুলাই : গোটা দেশে মুসলিম বিদ্বেষী দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন সংবিধান তৈরী করার চেষ্টা করছে আরএসএস পরিচালিত বিজেপি সরকার। যার ফলে, বাংলা ভাষায় কথা বললেই তাঁদেরকে বাংলাদেশী বলছেন, বিশেষ করে মুসলিমদের। আজ ত্রিপুরায় অনুপ্রবেশ নিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সিপিআইএমের প্রাক্তন পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এদিন তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে ত্রিপুরায় অনুপ্রবেশ হচ্ছে না। বিজেপি সরকার এটা ভুল বলছে। আসলে, আরএসএস পরিচালিত বিজেপি সরকার বাংলা ভাষায় কথা বললেই তাঁদেরকে বাংলাদেশী বলছেন, বিশেষ করে মুসলিমদের। মুসলিম সম্প্রদায়ের লোকদের মাতৃভাষাই হল বাংলা ভাষা। কিন্তু তাঁদেরকে বাংলাদেশী বলছে বিজেপি সরকার।

এদিন তিনি আরও বলেন, গোটা দেশে মুসলিম, মহিলা এবং দলিত অংশের বিদ্বেষী দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন সংবিধান তৈরী করার চেষ্টা করছে আরএসএস পরিচালিত বিজেপি সরকার। এই সংবিধানকে কার্যকরী করার জন্য নতুন নতুন কর্মসূচি হাতে নিয়েছেন তাঁরা। এর তীব্র বিরোধিতা করছে সিপিআইএম।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top