News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগর কলেজ ঘটনার পর অবশেষে পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, অভিযুক্তদের ধরতে ৪ দিনের সময়সীমা
Image

ধর্মনগর কলেজ ঘটনার পর অবশেষে পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, অভিযুক্তদের ধরতে ৪ দিনের সময়সীমা

ধর্মনগর, ২৪ জুলাই : ধর্মনগর ডিগ্রি কলেজে সম্প্রতি ঘটে যাওয়া বিশৃঙ্খল ঘটনার পর অবশেষে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অভিনাশ রাই-এর সঙ্গে বৈঠকে বসলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) ছাত্র-ছাত্রীরা এবং কলেজের উকিল। বৈঠকে পুলিশ সুপার স্পষ্টভাবে জানান, কলেজে হামলা চালানো তিন বহিরাগত দুষ্কৃতিকারীকে আগামী চার দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে।

এছাড়াও, পুলিশ সুপার স্বয়ং ঘটনাস্থলে — অর্থাৎ যেখানে এবিভিপি-র পক্ষ থেকে রাস্তা অবরোধ করা হয়েছিল — সেখানে গিয়ে ছাত্রছাত্রীদের সামনে আশ্বাস দেন, নির্ধারিত সময়ের মধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

এই প্রসঙ্গে এবিভিপি-র জেলা সঞ্চালক অখিল দেব পুলিশ সুপারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি আগামী চার দিনের মধ্যে দুষ্কৃতিদের গ্রেফতার না করা হয়, তাহলে এবিভিপি বৃহত্তর আন্দোলনের পথে নামবে এবং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাবে।”

Releated Posts

পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ, উত্তেজনা কাঠালতলী এলাকায়

আগরতলা, ২৩ জুন: রাজধানীর আমতলী থানার অন্তর্গত কাঠালতলী এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক বিবাহিত যুবককে কুপিয়ে খুনের অভিযোগ…

ByByReshmi Debnath Jun 23, 2026

অলিম্পিক দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য র‍্যালি, সূচনা করলেন মুখ্যমন্ত্রী

অলিম্পিক দিবস উপলক্ষে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার আগরতলায় এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। রাজধানীর রবীন্দ্রশতবার্ষিকী ভবনের…

ByByReshmi Debnath Jun 23, 2026

স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। তবেই গড়ে উঠবে একটি…

ByByReshmi Debnath Jun 22, 2026

সাংগঠনিক শক্তি বাড়াতে নিয়মিত বৈঠকে জোর বিজেপির : প্রদেশ সভাপতি

আগরতলা, ২২ জুন : সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন স্তরে নিয়মিত বৈঠক পুনরায় চালু করার উপর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026
Scroll to Top