News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর থানার সামনে ফের এবিভিপি-র পথ অবরোধ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে উত্তপ্ত পরিস্থিতি
Image

ধর্মনগর থানার সামনে ফের এবিভিপি-র পথ অবরোধ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে উত্তপ্ত পরিস্থিতি

ধর্মনগর, ২৪ জুলাই : ধর্মনগর ডিগ্রি কলেজে কিছুদিন আগের এক অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে ফের উত্তপ্ত হয়েছে ধর্মনগর শহর। বৃহস্পতিবার ধর্মনগর আরক্ষা দপ্তরের সামনে ফের পথ অবরোধে বসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) ছাত্রছাত্রীরা।

অভিযোগ, কিছুদিন আগে ধর্মনগর ডিগ্রি কলেজে বিজেপির ঘনিষ্ঠ তিন বহিরাগত দুষ্কৃতিকারী কলেজে ঢুকে ছাত্রছাত্রীদের হুমকি দেয়। ঘটনার পর এবিভিপি-র পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ও মামলা দায়ের করা হলেও এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এবিভিপির নেতৃত্বে ছাত্রছাত্রীরা ফের পথ অবরোধে বসে। ফলে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং উত্তেজনা সৃষ্টি হয়। এবিভিপি-র দাবি, যতদিন না অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে, ততদিন তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top