News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আদালতে সাক্ষী দেওয়ায় বাড়িতে হামলা, থানায় মামলা, আটক এক
Image

আদালতে সাক্ষী দেওয়ায় বাড়িতে হামলা, থানায় মামলা, আটক এক

তেলিয়ামুড়া, ২২ জুলাই: পারিবারিক হিংসার পরিপ্রেক্ষিতে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছে, দীর্ঘ প্রায় দেড় বছর ধরে। এই ঝামেলা এবার কোর্টে গড়ালো। বিচার প্রক্রিয়ায় সাহায্য করে আদালতে সাক্ষী দেওয়ার কারণে এক মহিলার বাড়ি ঘরে হামলা চালালো দুষ্কৃতিকারীরা। ঘটনা তেলিয়ামুড়ায়।

বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাক্ষীদের বিশেষ ভূমিকা থাকে। প্রায় সময় পুলিশের তরফ থেকে সাধারণ জনগণ যাতে আইন ব্যবস্থার স্বার্থে ইতিবাচকভাবে সাক্ষী দিতে এগিয়ে আসেন সেই বিষয়ে আবেদন জানানো হয়। তবে তেলিয়ামুড়া থানা এলাকার গোলাবাড়ি এলাকাতে যেভাবে পারিবারিক হিংসাদীর্ণ ঘটনার পরিপ্রেক্ষিতে আদালতে সাক্ষী দেওয়ার অপরাধে সাক্ষী দান কারীর বাড়িতে আক্রমণ হয়েছে এবং উনার অনুপস্থিতিতে অসুস্থ স্বামির উপর আক্রমণ হয়েছে, এটা কিন্তু ভাবার বিষয়।

গোলাবাড়ি এলাকার জনৈক সম্রাট ঘোষের সাথে উনার স্ত্রীর ঝামেলা চলছে। এই ঝামেলার পরিপ্রেক্ষিতে গতকাল খোয়াই আদালতে পুতুল ঘোষ সাক্ষ্য প্রদান করেছেন। এই অপরাধে পুতুল ঘোষ ও স্বামীর উপর এবং বাড়িঘরে আক্রমণ সংঘটিত হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তেলিয়ামুড়া থানায় সুনির্দিষ্ট ভাবে মামলা গ্রহণ করা হয় । এই মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সম্রাটকে পুলিশ আটক করেছে। স্বাভাবিকভাবেই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top