News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যাজ্যোতি স্কুলে সিলিং বিপর্যয়, উদ্বোধনের ৩ বছরের মধ্যে ভেঙে পড়লো সিলিং
Image

বিদ্যাজ্যোতি স্কুলে সিলিং বিপর্যয়, উদ্বোধনের ৩ বছরের মধ্যে ভেঙে পড়লো সিলিং

আগরতলা, ২২ জুলাই : গতকাল রাতে আচমকাই চড়িলাম অটল বিহারী বাজপেয়ি বিদ্যা জ্যোতি স্কুলে সিলিং ভেঙে পড়ে। তাতে কেউই হতাহত হয়নি।তাই কিছুটা স্বস্তি খুঁজে পেয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবকরা। তবে সকলের একটাই অভিযোগ, যদি সেই হল ঘরে ছাত্রছাত্রী থাকা অবস্থায় সিলিং ভেঙে পড়লে কি হতো।

এবিষয়ে এলাকাবাসী বলেন, তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মনার প্রচেষ্টার ফলে স্কুলটির পরিকাঠামো গত উন্নতি হয়েছিল। ২০২২ সালে এই কনফারেন্স হলের উদ্বোধন হয়েছিল। মাত্র তিন বছরেই এত বড় বিপর্যয় ঘটে গেলো স্কুলে।কিন্তু কেন কনফারেন্সল ঘরের সিলিং ভেঙে পড়লো সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

অনেকেই বলছেন সিলিংয়ের কাজের মান কতটা নিম্নমানের ছিলো তা ঘটনা থেকে স্পষ্ট।এখন প্রশ্ন উঠেছে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি? তাছাড়া যে বিল্ডিংটি দীর্ঘ তিন বছর পূর্বে উদ্বোধন হয়েছিল সেই বিল্ডিংয়ে দেখা দিয়েছে বড় বড় ফাটল। বিল্ডিংটি যে সমস্ত পিলারের উপর ভর করে দাঁড়িয়ে আছে সেই সমস্ত পিলারে দেখা দিয়েছে বড় বড় ফাটল। তবে সম্পূর্ণ স্কুলটিতে যে নিম্নমানের কাজ হয়েছে তা বলায় বাহুল্য। এখন দেখার বিষয় সে সমস্ত বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করেন স্কুল কর্তৃপক্ষ শুরু করে প্রশাসন সেদিকে তাকিয়ে আছেন স্কুল এস এম সি কমিটির চেয়ারম্যান সহ প্রধান শিক্ষক।

সংবাদমাধ্যমে এ নিয়ে বিস্তারিত জানান, স্কুলে প্রধান শিক্ষক সহ এস এম সি কমিটির সদস্যরা। তবে মঙ্গলবার থেকে সমস্ত কনফারেন্স হল করে প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে স্কুলে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top