News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যাত্রীবাহী বাস থেকে গাঁজা উদ্ধার করলো শান্তির বাজার থানার পুলিশ
Image

যাত্রীবাহী বাস থেকে গাঁজা উদ্ধার করলো শান্তির বাজার থানার পুলিশ

বিলোনিয়া, ২২ জুলাই : যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করে শান্তির বাজার থানার পুলিশ। সাথে একজনকে আটকও করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, শান্তির বাজার থানা সংলগ্ন এলাকায় রুটিন তল্লাশী চালায় পুলিশ। এরই মধ্যে আগরতলা থেকে সাব্রুম মনুবলকুলগামী টি আর ০৭ ১২০৩ নাম্বারের একটি বাসে তল্লাশি চালায়। সন্দেহজনক তল্লাশি চালিয়ে শ্যামল সরকার (৪৩) নামে যাত্রীর কাছ থেকে ৫ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়।

আরও জানা যায়, প্রতি পেকেটে ২ কেজি করে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার পরবর্তী সময় মহকুমা শাসকের কার্যালয়থেকে ডি সি এম পবিত্র দাস ও ফরেন্সিক টিমের উপস্থিতিতে গাঁজাগুলি পরিক্ষা করা হয়। সমস্ত আইনি প্রক্রিয়া শেষে গাঁজা সহ শ্যামল সরকার নামে যাত্রীকে গ্রেপ্তার করা হয়। শ্যামল সরকার বিশ্রামগঞ্জ বরজলা এলাকার বাসিন্দা। সে এই গাঁজা গুলি বিশ্রামগঞ্জ থেকে সাব্রুম মনুর উদ্দ্যোশ্যে নিয়ে যাচ্ছিলো।

শান্তির বাজার থানার ওসি আশুতোষ শর্মা, মনপাথর ফাঁড়ী থানার ওসি জয়ন্ত দাস ও মহকুমার পুলিশ আধিকারিক বাপি দের্বমার যৌথ উদ্দ্যোগো আজকের অভিযান চালানোহয়। পুলিশের এই ধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে। আজকের এই সাফল্যের কথা সংবাদমাধ্যমের সামনে জানান শান্তির বাজার থানার ওসি আশুতোষ শর্মা।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top