News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আঁধারে জলের পাম্প হাউসে চোরের থাবা, তদন্তে পুলিশ
Image

রাতের আঁধারে জলের পাম্প হাউসে চোরের থাবা, তদন্তে পুলিশ

আগরতলা, ২০ জুলাই: আবারে রাতের আঁধারে জলের পাম্প হাউসে চোরের থাবা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শনিবার গভীর রাতে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এসবি স্কুল সংলগ্ন জলের পাম্প হাউসে চোরের দল হানা দিয়ে বেশ কিছু যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। জানা গেছে অন্যান্য দিনের মতো শনিবারেও এলাকার পাম্প অপারেটর দীপক রায় পাম্প মেশিন বন্ধ করে দরজায় তালা লাগিয়ে বাড়িতে চলে যান। সেদিন গভীর রাতে ওই পাম্প হাউসে চোরের দল প্রথমে নেশা করে দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মেশিনের সরকারি মূল্যবান তার সহ নতুন ভাবে বসানো জলের ফিল্টার করার দুটি মূল্যবান মেশিন খুলে নিয়ে যায়।

রবিবার সাত সকালে এলাকার স্থানীয় এক ব্যক্তি পাম্প হাউসের দরজা খোলা অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে অপারেটর দীপক রায়কে খবর দেয়। খবর পেয়ে অপারেটর দীপক রায় ঘটনা স্থলে দ্রুত ছুটে এসে দেখতে পায় পাম হাউসের দরজার পালা ভাঙ্গা অবস্থায় এবং দরজার খোলা রয়েছে। দীপক রায় পাম্প হাউসের ভেতরে প্রবেশ করতেই দেখতে পায় মেশিনের মূল্যবান তার সহ জলের ফিল্টার করা দুটি মূল্যবান মেশিন নেই, তখন ওই দীপক রায় বুঝতে পারেন যে এই পাম্প হাউসে শনিবার গভীর রাতে চোরের দল থাবা বসিয়েছে। সঙ্গে সঙ্গেই অপারেটর দীপক রায় বিষয়টি স্থানীয় কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ দাস কে সহ বাধারঘাট স্থিত ডিডাব্লিউএস দপ্তরের আধিকারিকদের জানায়।

পরে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ দাস এই চুরির ঘটনাটি আমতলী থানার পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আমতলী থানার পুলিশ সহ এলাকার পঞ্চায়েত প্রধান রাজেশ দাস ছুটে এসে এই চুরির ঘটনাটি প্রত্যক্ষ করে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পঞ্চায়েত প্রধান রাজেশ দাস জানিয়েছেন প্রতিদিন সকলেরই পানীয় জলের প্রয়োজন হয়, প্রতিদিনই এই পাম্প হাউস থেকে জল পেয়ে স্থানীয় পশ্চিম কাঞ্চনমালা এলাকার মানুষ উপকৃত হচ্ছে, সেই জলের পাম্প হাউসে এই ধরনের চুরির ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, তিনি আরো জানিয়েছেন এই পাম্প হাউসে হানা দিয়ে চোরের দল প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার মূল্যবান যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা আইন এবং সমাজের চোখে অপরাধী। তাই কাঞ্চনমালা এলাকাবাসীদের পক্ষে পঞ্চায়েত প্রধান রাজেশ দাস এদিন পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন পুলিশ যেন গোটা ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করে।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top